শ্রীনগর: পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে ৮ লক্ষ ২৫ হাজার টাকার প্রতারণা। এই ঘটনায় দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলায় এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত বিজেপি নেতা তথা দলের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আবিদ হুসেন নেংরু পুলিশে চাকরির ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ওই জেলারই বাসিন্দা ওয়াহিদ আহমেদ ইটুকে। পাশাপাশি, অমরনাথ যাত্রার জন্য পহেলগাঁওয়ে তাঁবু বানানোর বরাত পাইয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। আখেরে কিছুই হয়নি। শেষে নেংরুর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওয়াহিদ। ওই বিজেপি নেতা অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন।