• অভিষেকের অফিসে সাইনবোর্ড: মিলল না অন্তর্বর্তী নির্দেশ
    বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে সাইনবোর্ড খোলার ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তাদের আইনজীবী কিশোর দত্ত। মামলা দায়ের করার অনুমতি দিলেও ঘটনায় এখনই অন্তর্বর্তী কোনো নির্দেশ দিতে রাজি হননি বিচারপতি রাজা বসুচৌধুরী। তিনি বলেন, ‘ইতিমধ্যেই ওই হোর্ডিং খুলে দেওয়া হয়েছে। ফলে এই অবস্থায় আদালতের এখনই হস্তক্ষেপের প্রয়োজন নেই।’ বিচারপতি জানিয়েছে, সব পক্ষ হলফনামা দেবে। হলফনামা দেওয়া সম্পূর্ণ হলে শুনানি চেয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে।

    এদিকে, এই ঘটনায় বেআইনি জমায়েত, কর্মীদের আটকে রাখা-সহ কলকাতা পুলিশ ও পুরসভার একাধিক অভিযোগের ভিত্তিতে মোট তিনটি মামলা দায়ের হয়েছে। ঘটনায় মোট ১৩ জনকে গ্রেপ্তার করে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। ৩ সেপ্টম্বর পর্যন্ত তাঁদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
  • Link to this news (বর্তমান)