শিয়ালদহে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক, রবিবার ৫ জোড়া লোকাল ট্রেন বাতিল, সংক্ষিপ্ত যাত্রাপথ
বর্তমান | ২৯ আগস্ট ২০২৬
কলকাতা, ২৯ আগস্ট: ছুটির দিনে বড়সড় দুর্ভোগ অপেক্ষা করছে রেলযাত্রীদের জন্য। ট্র্যাক ও পরিকাঠামোগত কাজের জন্য আজ, শনিবার (২৯ আগস্ট) রাত ১২টা থেকে আগামীকাল, রবিবার সকাল পর্যন্ত শিয়ালদহ স্টেশনে থাকবে ৭ ঘণ্টার ট্রাফিক ব্লক। যার জেরে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচ জোড়া লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবথেকে বেশি প্রভাবিত হবে হাবড়া লাইন। ভোর থেকে শিয়ালদহ ও হাবড়ার মধ্যে চলাচলকারী আপ-ডাউন মিলিয়ে মোট দু’জোড়া লোকাল ট্রেন বাতিল থাকছে। এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে রেলের তরফে।
রবিবার বাতিল লোকাল ট্রেনগুলির তালিকা দেখে নেওয়া যাক বাতিল দেখে নেওয়া যাক একঝলকে:
• শিয়ালদহ-হাবড়া: ৩৩৬৫১ আপ / ৩৩৬৫২ ডাউন
• শিয়ালদহ-হাবড়া: ৩৩৬৫৩ আপ / ৩৩৬৫৪ ডাউন
• শিয়ালদহ-কল্যাণী সীমান্ত: ৩১৩১৩ আপ / ৩১৩১৬ ডাউন
• শিয়ালদহ-ডানকুনি: ৩২২১৭ আপ / ৩২২১৮ ডাউন
• শিয়ালদহ-রানাঘাট: ৩১৬১৫ আপ / ৩১৬২০ ডাউন
এছাড়া ডাউন লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার (ট্রেন নং ৫৩১৭২ ডাউন) আগামীকাল শিয়ালদহের পরিবর্তে দমদম স্টেশনে যাত্রা শেষ করবে। এরপর খালি রেক শিয়ালদহে নিয়ে আসা হবে।