‘TMC ফিরবে’, জেলা সফর ঘোষণা মমতার, দিলীপ বললেন, ‘অনেক বয়স হয়ে গেলেও...’
আজ তক | ২৯ আগস্ট ২০২৬
অর্থাৎ, তৃণমূলের জনসংযোগ কর্মসূচিকে রাজনৈতিকভাবে খুব একটা গুরুত্ব দিতে নারাজ দিলীপ।
এরই মধ্যে পুরভোটের সম্ভাব্য সমীকরণ নিয়েও প্রশ্ন ওঠে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পর কাকলি ঘোষ দস্তিদারও জানিয়েছেন, তাঁদের দল NCPI; NDA-র শরিক হিসাবে পুরভোটে লড়বে। সেই প্রসঙ্গে দিলীপ বলেন, 'ঠিক আছে। ওঁরা যখন একসঙ্গে লড়বেন বলছেন, লড়বেন। ওঁরা নতুন পার্টি করেছেন। এবার কোথায়, কীভাবে লড়বেন, ওঁরাই ঠিক করবেন।'
এনডিএ-র প্রসঙ্গে দিলীপ আরও বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ জুড়ে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের সঙ্গে অনেক দল সামিল হয়েছে। ওঁরা যদি হতে চান, হবেন।'
অন্য দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের হোর্ডিং খোলা নিয়ে রাজনৈতিক চাপানউতোরের প্রসঙ্গও ওঠে। হোর্ডিং খোলার ঘটনায় আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন কালীঘাট-তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। সেই প্রসঙ্গে দিলীপের দাবি, দৃশ্যদূষণ রুখতেই পুলিশ পদক্ষেপ করেছে।
তিনি বলেন, 'পুলিশ দৃশ্যদূষণ রোধে পদক্ষেপ নিয়েছে। যে পার্টিই নেই, সেই পার্টির আবার কীসের সর্বভারতীয় সম্পাদক? পুলিশের উপর হাত তোলা হয়েছে। পুলিশ যা ব্যবস্থা করার, তাই করেছে।'
এদিন মমতার জেলা সফরের পরিকল্পনা শুনে দিলীপ। বলেন, '(হেসে) হাঁটুন। শরীরটা ভাল থাকবে। অনেকদিন বাড়িতে বসে আছেন তো। এর বেশি কিছু লাভ হবে না।'