• ডেঙ্গু নির্মূলের লক্ষ্যে ‘স্পেশাল ড্রাইভে’ অগ্নিমিত্রা, এসপ্ল্যানেড থেকে পুরনিগম ও মেট্রোর যৌথ অভিযান
    প্রতিদিন | ২৯ আগস্ট ২০২৬
  • ডেঙ্গু (Dengue) নির্মূলে ‘স্পেশাল ড্রাইভ’ শুরু করল কলকাতা পুরসভা ও মেট্রো রেল। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে শুরু যৌথ অভিযান। ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই অভিযান। কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে ও মেট্রোর পিসিএমও ড. রীনা মুখোপাধ্যায়ের যৌথ নেতৃত্বে এই অভিযান চালানো হচ্ছে। অভিযান শুরুর সময়ে উপস্থিত ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানান, “সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গি নির্মূল করা সম্ভব নয়।” এ ছাড়াও ফুটপাত দখল নিয়ে বলেন, “চলাচলের জন্য ব্যবসায়ীদের অন্তত দুই-তৃতীয়াংশ জায়গা খালি রাখতে হবে।”

    কোথায়, কোথায় চলবে অভিযান? জানা যাচ্ছে, শহরের সমস্ত মেট্রো স্টেশন ও সংলগ্ন এলাকায়। দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশন ও ট্রেনের কারশেড এলাকায়। রেল আবাসন এলাকাগুলোতে। কী পদক্ষেপ নেওয়া হবে? যে সমস্ত পরিত্যক্ত জমি বা প্রাঙ্গণে ঝোপঝাড় হয়ে জল জমে রয়েছে বা জমার সম্ভাবনা রয়েছে, সেই জমির মালিকদের কাছে নোটিস যাচ্ছে বা যাবে। পুরসভার ধারা ৪৯৬ অনুযায়ী, নোটিস দেওয়া হবে। এ ছাড়া নিষিদ্ধ প্লাস্টিক বা নোংরা যত্রতত্র ফেললে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে। যত্রতত্র থুথু বা নোংরা ফেললে কেবল জরিমানা নয়, অপরাধীকে দিয়ে সেই জায়গা পরিষ্কার করিয়ে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশাল মিডিয়ায় আপলোড করার মতো কড়া বার্তা দেওয়া হয়েছে।

    এই অভিযান কেবল বর্ষাকালে বা দিন কয়েকের জন্য নয়। আগামিতেও এই অভিযান চলবে। জানানো হয়েছে, সেচদপ্তর, পিডব্লিউডি দপ্তরের মতো অন্যান্য সরকারি বিভাগের সঙ্গে যৌথভাবে রাজ্যজুড়ে এই অভিযান চালানো হবে। অভিযানের শুরুতে উপস্থিত ছিলেন, পুরও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেন, “এটা কেবল সরকারের একার লড়াই নয়, একে গণআন্দোলনে পরিণত করতে হবে। সাধারণ মানুষ সচেতন না হলে ডেঙ্গি নির্মূল করা সম্ভব নয়। বাড়িতে বা টবে জল জমতে দেওয়া যাবে না। জলের ট্যাঙ্কি নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত এই অভিযান চালানো হবে।”
  • Link to this news (প্রতিদিন)