তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নিরাপত্তার বহর কমাল জোসেফ বিজয়ের সরকার। আগে স্ট্য়ালিন জ়েড প্লাস ক্যাটিগরির নিরাপত্তা পেতেন। এ বার থেকে তাঁকে জ়েড ক্যাটিগরির নিরাপত্তা পাবেন। নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজয়ের প্রশাসন।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। কোনও কোনও জায়গায় দু’এক পশলা ভারী বৃষ্টিও (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না শহরে।
হড়পা বান বিপর্যয়ে নেপাল এবং তিব্বত মিলিয়ে ৬৮২ জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানাল নেপাল সরকার। তারা জানিয়েছে, নিখোঁজ ২৪২৬ জন। তাঁদের মধ্যে বিদেশী পর্যটক এবং দেশের নাগরিকেরাও রয়েছেন।