• বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, উত্তরে কী পরিস্থিতি?
    এই সময় | ৩০ আগস্ট ২০২৬
  • মেঘলা আকাশ। সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। কখনও দু’এক পশলা মুষলধারায় বর্ষণ। শনিবার রাতে কলকাতা ও সংলগ্ন এলাকায় এমনই ছিল পরিস্থিতি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে ঘনিয়েছে নিম্নচাপ। আর তার জেরেই চলছে বৃষ্টি। রবিবারও অবস্থার খুব একটা পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

    কলকাতার আকাশ আজ মূলত মেঘলা থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহরে। কোনও কোনও জায়গায় দু’এক পশলা ভারী বৃষ্টিও (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না শহরে।

    দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ সারাদিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পুরুলিয়া ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এর পাশাপাশি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে অতি ভারী (১১ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টি হতে পারে। এই তিন জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো বাতাস বইতে পারে।

    উত্তরবঙ্গের সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায়। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুঁড়িতে। তবে, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে।

    এক নজরে

    FAQ

    বর্তমান আবহাওয়ার এই পরিস্থিতির মূল কারণ কী?

    উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে, যার জেরে রাজ্যজুড়ে এই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে।

    দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং কেন?

    পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় ১১ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে।

    কলকাতায় কি আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে?

    হ্যাঁ, কলকাতায় আজ মূলত মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কিছু জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত দু’এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

    উত্তরবঙ্গে কবে থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে?

    সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ও মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)