• ভিবি-জি রামজি: বকেয়া ৫৭ লক্ষ শ্রমিকের ই-কেওয়াইসি
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৬
  • নয়াদিল্লি: নাম বদলেছে ১০০ দিনের কাজের। মনরেগা থেকে ভিবি-জি রামজি। নবরূপে প্রকল্প চালুর পর দু’মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও  প্রকল্পের অধীনে সক্রিয় কর্মীদের মধ্যে ৫৭ লক্ষের ই-কেওয়াইসি বাকি রয়েছে। দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন না হলে তাঁদের মজুরি বন্ধ হতে পারে। 

    এই আশঙ্কার মধ্যে স্বস্তির কথা শুনিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানিয়েছেন, জি রামজির নতুন কার্ড ইস্যু না হওয়া পর্যন্ত কেওয়াইসি হওয়া পুরনো কার্ড চালু থাকবে।  সূত্র উল্লেখ করে জানানো হয়েছে, নতুন প্রকল্পে ইতিমধ্যেই ৭১ শতাংশ কর্মীকে নথিভুক্ত করা হয়েছে। তবে সক্রিয় কর্মীদের মধ্যে যাঁরা গত তিন বছরে অন্তত একবার কাজ পেয়েছেন তাঁদের ৯৪.৮৮ শতাংশ ইতিমধ্যেই ই-কেওয়াইসি সম্পন্ন করেছেন। তারপরও ৫৭ লক্ষের কেওয়াইসি হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, নয়া প্রকল্পে জুলাই মাসে ৭ কোটি ৬৭ লক্ষ কর্ম-দিবস তৈরি করা হয়েছিল। যা গত বছরের একই মাসের তুলনায় প্রায় ৪৯.৯৪ শতাংশ কম। পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের জুলাই মাসে ১৫ কোটি ৩৩ লক্ষ কর্মদিবস তৈরি করা হয়েছিল।   
  • Link to this news (বর্তমান)