• পর্বত অভিযাত্রী সংঘের দুর্গম মাউন্ট কুলা অভিযান
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্বত অভিযাত্রী সংঘের ১৬ জনের একটি দল লাদাখের রূপসু ভ্যালিতে দুর্গম মাউন্ট কুলা (৬৫৪৬ মিটার) শৃঙ্গ অভিযানে গিয়েছিল। গত ৭ আগস্ট দলটি কলকাতা থেকে রওনা দেয়। ১৮ আগস্ট এই দলের সদস্য সৌরভ রজক সহ দু’জন সফলভাবে শৃঙ্গ আরোহণ সম্পন্ন করেন। নেতৃত্বে ছিলেন শ্যামল সরকার। দলটির ম্যানেজার সুব্রত বন্দ্যোপাধ্যায় যাত্রাপথে স্থানীয় কচিকাঁচাদের হাতে বই তুলে দেন। শনিবার দলের সব সদস্য নিরাপদে কলকাতায় ফিরেছেন। 
  • Link to this news (বর্তমান)