• এনএসজির ‘মক ড্রিল’, ‘ধামাখালির গেস্ট হাউসে জঙ্গি হানা’
    বর্তমান | ৩০ আগস্ট ২০২৬
  • সংবাদদাতা, বসিরহাট: সন্দেশখালি থানার ধামাখালির একটি গেস্ট হাউসে  বেশ কিছু পর্যটকদের অপহরণ করে রেখেছে কিছু জঙ্গি। এমন খবর পাওয়া মাত্রই সন্দেশখালি থানার পুলিশ খবর দেয় ন্যাশনাল সিকিউরিটি গার্ডকে। খবর পেয়েই ধামাখালির ওই গেস্ট হাউসে চলে আসে ন্যাশনাল সিকিউরিটি গার্ড-এর বিশেষ একটি দল। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এনএসজির দলটি গেস্ট হাউসের মধ্যে প্রবেশও করে। সেখানে পর্যটকদের উদ্ধার করার পাশাপাশি জঙ্গিদেরও ধরে ফেলে।ওই গেস্ট হাউসে এমন দৃশ্য দেখে প্রথমে হকচকিয়ে গিয়েছিলেন এলাকার বাসিন্দারা। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় এর আগে এমন দৃশ্য কখনো দেখেননি তাঁরা। এমন ঘটনার খবর পেয়ে এমনকি দূরদূরান্ত থেকে চলেও আসেন অনেকে। তবে তাঁদের হতভম্ব ভাব কাটতে খুব দেরি হয়নি। জানা যায়, পুরো ঘটনাটিই আসলে একটি ‘মক ড্রিল’ বা প্রতীকী মহড়ার অংশ। বাহিনীর জওয়ানদের কলাকৌশল দেখে মুগ্ধ স্থানীয়রা।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)