• পরিচ্ছন্নতায় জোর রেলের, স্টেশন বা ট্রেনে আবর্জনা ফেললেই দ্বিগুণ জরিমানা
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • পরিচ্ছন্নতায় জোর দিচ্ছে ভারতীয় রেল। সেই সঙ্গেই সতর্ক করা হয়েছে যাত্রীদের। স্টেশন বা ট্রেনে আবর্জনা ফেললেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।

    ট্রেন বা স্টেশনে ময়লা ফেললে জরিমানার নিয়ম ছিল আগেও। তবে এ বার সেই জরিমানার পরিমাণ দ্বিগুণ করা হচ্ছে। বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, নতুন এই নির্দেশ অনুসারে, ওই যাত্রীদের জরিমানা করা হবে ১০০০ টাকা। আগে এর পরিমাণ ছিল ৫০০ টাকা।

    বিজ্ঞপ্তি জারি রেলের

    অপরিচ্ছন্ন ট্রেন কিংবা স্টেশন চত্বর নিয়ে অভিযোগ দীর্ঘদিনের।  স্টেশনে বা ট্রেনের মধ্যে বসেই অনেক যাত্রীই পানের পিক ছাড়াও নানা নোংরা আবর্জনা ফেলেন। এই নিয়ে অনেক প্রচার করা হলেও ময়লা ফেলা বন্ধ হয়নি। সেই কারণেই এ বার এই অপরাধ করলে যাত্রীদের আগের তুলনায় দ্বিগুণ জরিমানা করা হবে বলে জানিয়েছে রেল। এই নিয়ে গত ২৪ অগস্ট রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ওই গেজ়েট জারি করেই জানিয়ে দেওয়া হয়েছে, রেলওয়ে চত্বরকে আবর্জনা ফেলার স্থান হিসেবে ব্যবহার করা যাবে। যদি কেউ এই কাজ করেন তাহলে তাঁকে জরিমানা হিসেবে দিতে হবে ১০০০ হাজার টাকা ।

    বিস্তারিত আসছে...

  • Link to this news (এই সময়)