সোমবার থেকেই বৃষ্টি, মঙ্গলে আরও বাড়বে; ৯ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষণ, কবে-কোথায়?
আজ তক | ৩১ আগস্ট ২০২৬
নিম্নচাপের জেরে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে দফায় দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকেই চলবে বৃষ্টি। পূর্বাভাস জারি আলিপুর আবহাওয়া দফতরের। শুধু তাই নয়, ৩১ অগাস্ট থেকে শুরু করে সেই ৮-৯ অগাস্ট পর্যন্ত বর্ষণের সাক্ষী থাকবে রাজ্যবাসী।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার, ৩১ আগস্ট কলকাতা ও সংলগ্ন জেলা যেমন হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। দিনের পাশাপাশি সোমবার রাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৬০ শতাংশ এবং রাতের দিকে তা বেড়ে ৬৫ শতাংশ হতে পারে। দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ মাইল বেগে বাতাস বইতে পারে। তবে বৃষ্টি হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি পুরোপুরি কাটবে না।
মঙ্গলবার আরও বাড়তে পারে দুর্যোগের সম্ভাবনা
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর কলকাতা, হাওড়া এবং দুই ২৪ পরগনায় আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপ হতে পারেষ এদিন জোরালো বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে। রাতের দিকেও বৃষ্টি চলবে। সোমবারের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে সর্বোচ্চ ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি, প্রায় ৭৫ শতাংশ। রাতের দিকে সেই সম্ভাবনা কমে ৫৫ শতাংশ হতে পারে।
বুধবার, ২ সেপ্টেম্বর কলকাতা, হাওড়া এবং হুগলির বিভিন্ন অংশে দিন ও রাত উভয় সময়েই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আবার কিছুটা বাড়তে পারে। সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এদিন দিনের বেলায় বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ এবং রাতের দিকে ৫০ শতাংশ থাকতে পারে।
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বরও পরিস্থিতির বিশেষ পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দিন ও রাত উভয় সময়েই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
শুক্রবার ফের ব্যাপক বৃষ্টি
সপ্তাহের শেষ কার্যদিবস শুক্রবার, ৪ সেপ্টেম্বর কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় আবহাওয়া আরও অস্থির হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় ভারী বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের জোরালো সম্ভাবনা রয়েছে। রাতের দিকে অবশ্য বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। শনিবার, ৫ সেপ্টেম্বর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। তবে রাতের দিকে আকাশ বিক্ষিপ্ত মেঘ-সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে।
রবিবার তাপমাত্রা বাড়লেও বজ্রঝড়ের আশঙ্কা
৬ সেপ্টেম্বর, রবিবার কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দিনের বেলায় ভারী বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাতের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৩২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রির আশপাশে। বাতাসের আর্দ্রতা আরও কমে ৭৬ শতাংশ হতে পারে।
৭ সেপ্টেম্বর থেকে ফের তাপমাত্রা বাড়বে
নতুন সপ্তাহের শুরুতে, সোমবার ৭ সেপ্টেম্বর কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় দিনের বেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। রাতের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা আরও বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রির আশপাশে থাকবে।
৮ ও ৯ সেপ্টেম্বরও বজ্রঝড়ের পূর্বাভাস
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় ভারী বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
সর্বশেষ বুধবার, ৯ সেপ্টেম্বরের পূর্বাভাসেও কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় দিনের বেলায় ভারী বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। রাতে আকাশ মেঘলা থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
অর্থাৎ, ৩১ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে আবহাওয়ার মেজাজ বারবার বদলাতে পারে। কখনও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কখনও ভারী বজ্রঝড়, আবার কোনও কোনও রাতে বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। একইসঙ্গে সপ্তাহের শেষের দিকে এবং নতুন সপ্তাহের শুরুতে তাপমাত্রা ফের ৩৩ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে।