ব্যান্ডেল স্টেশনে রবিবার রাত একটা নাগাদ আগুন লাগে। স্টেশনের পাঁচ নম্বর ও সাত নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ের কাছে ইলেকট্রিক বক্সে আগুন লাগে বলে খবর। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
নেপালের নয়টি জলবিদ্যুৎ প্রকল্পের ৯৩৩ জন কর্মীর এখনও খোঁজ মিলছে না। নেপালের National Disaster Risk Reduction and Management Authority জানিয়েছে, হড়পা বানের সময় বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের মধ্যে ওই কর্মীরা কাজ করছিলেন। অন্যদিকে, নেপালের হড়পা বানে রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১০। তার মধ্যে নেপালে মারা গিয়েছেন ৭৯৪ জন। তিব্বতে মৃতের সংখ্যা ১৬। নেপাল ও তিব্বত মিলিয়ে এখনও নিখোঁজ ৩ হাজার ৪৮ জন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, রবিবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা গিয়েছে।
হরিয়ানার গায়ক অঙ্কিত বালিয়ানের খুনের ঘটনায় নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, দুই সন্দেহভাজন শুটারের মৃত্যু হয়েছে ‘এনকাউন্টার’-এ। উত্তরপ্রদেশের শামলি জেলায় নাকা চেকিংয়ে দুই অভিযুক্ত ধরা পড়ার পরে পুলিশের সঙ্গে তাদের গুলির লড়াই শুরু হয়।
গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হরিদ্বারে। ভগৎ সিং চক এরিয়া-সহ শহরের একাধিক জায়গা জলমগ্ন। ধীর গতিতে চলছে ট্র্যাফিক। জলমগ্ন রাস্তায় যান চলাচলে সমস্যা।
নেপালে বৃষ্টির জেরে নারায়ণী-গণ্ডকের মতো ভারতে প্রবাহিত নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। তাই বিপর্যয় সামাল দিতে আগাম সতর্ক করা হয়েছে বিহার ও উত্তরপ্রদেশের কয়েকটি জেলার প্রশাসনকে।