• সুমিত রায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল, কী জানাল সুপ্রিম কোর্ট?
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের আগাম জামিনের মামলায় বহাল রইল অন্তর্বর্তী রক্ষাকবচ। আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে। ততদিন বহাল থাকবে অন্তর্বর্তী রক্ষাকবচ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

    রাজ্যে পালাবদলের পরে একাধিক মামলা (news in bengali) দায়ের হয়েছে সুমিত রায়ের বিরুদ্ধে। সোমবার এ রকমই একটি মামলা ওঠে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চে।

    রাজ্য পুলিশের জিজ্ঞাসাবাদে সবরকম সহযোগিতা করছেন সুমিত, দাবি করেন তাঁর আইনজীবী। ওই দাবির বিরোধিতা করেন সলিসিটার জেনারেল তুষার মেহেতা। ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত প্রসঙ্গও উত্থাপন হয় শুনানিতে।

    সুমিতের আইনজীবী আদালতে জানান, ১১ দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁর মক্কেলকে। তবে মূল অভিযোগ নিয়ে কত দূর কী এগিয়েছে, কতটা প্রাসঙ্গিক সেই জিজ্ঞাসাবাদপর্ব তা নিয়ে প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতির বেঞ্চ জিজ্ঞাসাবাদের ট্রান্সক্রিপট বা ভিডিও পেশ করতে বলেছে। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে।

  • Link to this news (এই সময়)