• শীর্ষ মাওবাদী নেতা এবং সঙ্গীর খোঁজ পেতে আর্থিক পুরস্কারের ঘোষণা ঝাড়খণ্ড পুলিশের
    এই সময় | ৩১ আগস্ট ২০২৬
  • ধরা পড়েছেন প্রায় সব শীর্ষ মাওবাদী নেতাই। তবে এখনও অধরা মাওবাদীদের সেন্ট্রাল কমিটির সদস্য আকাশ ওরফে অসীম মণ্ডল। এই শীর্ষ মাওবাদী নেতাকে ধরার জন্য এ বার আর্থিক পুরস্কার ঘোষণা করল ঝাড়খণ্ড পুলিশ। অসীম-সহ ৬ মাওবাদীর খোঁজ দিতে পারলেই ১ কোটি ৩৪ লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে বলে জানিয়েছে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পুলিশ। এর মধ্যে অসীমের মাথার দামই ১ কোটি টাকা। তাঁদের খোঁজ পেতে একাধিক জায়গায় দেওয়া হয়েছে পোস্টার-ও।

    ‘মাওবাদী-মুক্ত’ জেলা

    জুলাই মাসে, ধানবাদ জেলার বারওয়াড্ডা থানা এলাকার মানিয়াডিহি থেকে গ্রেপ্তার করা হয় মাওবাদী সংগঠনের পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসিরকে। তাঁর মাথার দাম ছিল ২ কোটি টাকা। এ ছাড়া গুলির লড়াইয়ে নিকেশ হয়েছেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য পাতিরাম মাঝি-সহ অনেকেই। এর পরেই পূর্ব সিংভূম জেলাকে গলা‘মাওবাদী-মুক্ত’ (Maoist-free) হিবে ঘোষণা করা হয়।

    গলার কাঁটা

    তবে, গলার কাঁটা হয়ে থেকে গিয়েছেন অসীম মণ্ডল। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা এলাকার বাসিন্দা ও মাওবাদী সংগঠনের কেন্দ্রীয় কমিটির শেষ শীর্ষ নেতার কোনও খোঁজ পায়নি পুলিশ। মূলত পশ্চিম সিংভূম (West Singhbhum) এলাকায় সক্রিয় ছিলেন তিনি। পুলিশের দাবি, তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এই অভিযান শুরু হওয়ার পরেই সঙ্গীদের নিয়ে পশ্চিম সিংভূম জেলা ছেড়ে পূর্ব সিংভূম এলাকায় পালিয়েছেন অসীম ওরফে আকাশ। ওই এলাকার লাগোয়া ঝাড়গ্রাম বা পুরুলিয়া জেলা এলাকার জঙ্গলেও তিনি গা-ঢাকা দিয়ে থাকতে পারেন বলেও মনে করছেন আধিকারিকরা।

    মাও নেতার খোঁজ পেতে পোস্টার

    এর পরেই অসীম এবং তাঁর সঙ্গে থাকা সস্ত্রীক রামপ্রসাদ মার্ডি ( Ramprasad Mardi)-সহ ৬ জনকে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব সিংভূম জেলার পুলিশ। সেখানকার ডেপুটি পুলিশ সুপার দয়ানন্দ কুমার জানিয়েছেন, অসীম এবং তাঁর সঙ্গীদের খোঁজ পেতে অন্তত ২৫টি এলাকায় পোস্টার দেওয়া হয়েছে। তাঁদের সম্পর্কে কেউ কোনও তথ্য দিলে তাঁর নাম গোপন রাখা বলে বলেও জানিয়েছেন তিনি। দয়ানন্দ কুমার বলেন, ‘গত এক মাসের বেশি সময় ধরে অসীম এবং তাঁর সঙ্গীদের কোনও খবর পাওয়া যায়নি। তবে তাঁদের ধরার জন্য আমাদের অভিযান চলছে।’ তাঁদের জীবিত ধরা বা গুলির লড়াইয়ে নিকেশ না করা পর্যন্ত ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে থাকা নিরাপত্তা বাহিনী তল্লাশি চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি।

    লাগাতার অভিযান

    সূত্রের খবর, অসীমকে শেষ দেখা গিয়েছিল বাসাডেরা এলাকায়। এর পরেই তাঁর ও সঙ্গীদের খোঁজ পেতে ওই এলাকার বাসিন্দাদের জিজ্ঞাস করাও হয়। পাশাপাশি দলমা পাহাড় এলাকায় যৌথ তল্লাশি চালানো হয়। তবে কারও খোঁজ পাওয়া যায়নি।

    ঝাড়খণ্ড পুলিশের মুখপাত্র নরেন্দ্র কুমার জানিয়েছেন, এখনও অসীম-সহ ১৮ জন মাওবাদী পলাতক রয়েছেন। তাঁদের ধরার জন্য অভিযানও চলছে।

  • Link to this news (এই সময়)