শনিবার, ৫ সেপ্টেম্বর ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদর দপ্তর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। সিজেপির দাবি, পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজ-সহ তিন দফা প্রতিশ্রুতি পূরণ না হওয়ার জন্যেই এই মিছিল। এর মাঝেই বিক্ষোভকারী পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর খারিজের আর্জিতে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলো কেন্দ্রীয় সরকার।
সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার জানিয়েছে, তারা ১৩টি এফআইআর-এর আইনগত বিষয়টি নিয়ে এগোতে ইচ্ছুক নয়। এই বিষয়ে শীর্ষ আদালতের হস্তক্ষেপ এবং সংবিধানের ১৪২ ধারা প্রয়োগের আবেদন জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মঙ্গলবার এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।