• জন্মাষ্টমীতে বদল মেট্রো পরিষেবায়, ব্লু-গ্রিন-ইয়েলো লাইনে কতগুলি ট্রেন চলবে?
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • জন্মাষ্টমীতে ছুটি থাকায় সামান্য বদলে যাচ্ছে কলকাতা মেট্রোর পরিষেবা। ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন প্রথম ও শেষ মেট্রোর সময় না বদলালেও পরিষেবার সংখ্যা সামান্য কমানো হচ্ছে বলে জানিয়েছে কলকাতা মেট্রো।

    জন্মাষ্টমীর দিন ব্লু লাইনে মোট ২৫২টি মেট্রো চলবে। এর মধ্যে ১২৬টি আপ এবং ১২৬টি ডাউন পরিষেবা থাকবে। প্রথম ও শেষ মেট্রো চলার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি।

    জন্মাষ্টমীর দিনে গ্রিন লাইনে মোট ২১২টি পরিষেবা চলবে। এর মধ্যে ১০৬টি আপ এবং ১০৬টি ডাউন ট্রেন চলবে। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকবে।

    ইয়েলো লাইনে ওই দিন মোট ৯২টি মেট্রো চালানো হবে। এর মধ্যে ৪৬টি আপ লাইনে এবং ৪৬টি ডাউন লাইনে থাকবে। এই লাইনেও প্রথম ও শেষ মেট্রো চলার সময়েও কোনও বদল হচ্ছে না।

    পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে অন্যদিন যে মেট্রো পাওয়া যায়, সেটাই চলবে জন্মাষ্টমীর দিন, জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

    কোনও লাইনে শেষ মেট্রোর সময়সূচি বদলানো হচ্ছে না।

  • Link to this news (এই সময়)