• ‘যাঁরা টাকা নিতে আসছেন, মোবাইলে তাঁদের ফটো তুলে রাখবেন’, তোলাবাজি রুখতে দাওয়াই রত্না দেবনাথের
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • তোলাবাজির বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়ানোর ডাক দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। রাজ্যের বিজেপি সরকার আসার পর থেকে কিছু লোক রং বদল করে তোলাবাজি করছে বলে স্বীকার করেছেন তিনি। তবে তাঁদের শক্ত হাতে রুখে দেওয়ার বার্তাও দিয়েছেন। তাঁর নাম করে কেউ টাকা চাইলে, সেই টাকা না দেওয়ার নির্দেশ দিলেন বিজেপি বিধায়ক।

    রত্না দেবনাথ বলেন, ‘আমি বলবো আপনারা টাকা দেবেন না। যাঁরা টাকা নিতে আসছেন, মোবাইলে তাঁদের ফটো তুলে রাখবেন।’ তাঁর সই যাচাইয়ের পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর মন্তব্য, ‘বলবেন বিধায়ক যদি পাঠিয়ে থাকেন তাহলে সাইন নিয়ে আসেন... আমার যদি প্যাড থাকে আমার সাইনটা দেখে প্লিজ দেবেন।’ সাহস করে পদক্ষেপ করার দাবিও করেছেন তিনি। পানিহাটির এমএলএ-র মন্তব্য, ‘ভয় পাবেন না, ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমনি ছোঁয়াচে। সাহস করে এগিয়ে আসুন না!’

    নির্মল ঘোষকেও একহাত নিয়েছেন তিনি। নির্মল ঘোষকে আদালতে তোলার সময়ে নির্মল দাবি করেছিলেন, ক্ষমতার লোভে তাঁর বিরুদ্ধে পানিহাটির বিধায়ক অভিযোগ করেছেন। নিজেকে শ্মশানবন্ধু হিসেবেও দাবি করেছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে রত্না দেবনাথের প্রশ্ন, ‘শ্মশানবন্ধু থাকলে কি কলেজে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে দুই ঘণ্টার মিটিং করতে হয়?’ অভয়ার বিচারের লড়াই তিনি ছাড়বেন না বলে স্পষ্ট জানিয়েছেন রত্না দেবনাথ। তিনি বলেন, ‘মেয়ের যতদিন না বিচার হবে, ততদিন আমি লড়াইটা চালিয়ে যাব, তারপরেও আমার লড়াইটা জারি থাকবে।’

    বাংলা মাধ্যম স্কুল বাঁচানোর ডাক দিয়েছেন রত্না দেবনাথ। তাঁর মতে, স্কুলের তালা খুলতে হবে, বাংলা মিডিয়াম স্কুলে না পড়লে বাচ্চারা শিখবে কোথায়? বাংলা মিডিয়াম স্কুলে খরচ কম, সেই স্কুলগুলি চালু হলে অভিভাবকদের চাপ অনেকটা কমবে বলে মনে করেন তিনি।

  • Link to this news (এই সময়)