• আপনার অভিযোগ সরাসরি শুনবেন DM-SDO-BDO-IC-রা, সপ্তাহের কোন কোন দিন?
    আজ তক | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • ক্ষমতায় আসার পরই 'জনতার দরবার' শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নানা জেলার মানুষ তাঁর কাছে এসে অভিযোগ জানাচ্ছেন। তাতে সুফলও পাচ্ছেন। এবার সরকারি আধিকারিকদেরও শুনতে হবে আম আদমির কথা। তাঁদের অভিযোগ শুনে মীমাংসাও করতে হবে। ইতিমধ্যেই এই নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে নবান্ন। 

    নির্দেশিকা অনুযায়ী, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আধিকারিকদের নিজেদের দফতরে উপস্থিত থাকতে হবে। এই নির্দিষ্ট সময় সীমার মধ্যে সাধারণ মানুষ সরাসরি তাঁদের কাছে গিয়ে অভাব-অভিযোগ জানাতে পারবেন। এর জন্য আগে থেকে কোনও অনুমতির প্রয়োজন নেই। প্রশাসনিক স্তরের একেবারে নিচুতলা থেকে শুরু করে জেলাস্তর পর্যন্ত সমস্ত আধিকারিকদের জন্যই এই নিয়ম বাধ্যতামূলক। 

    নির্দেশিকায় উল্লেখ- 

    কার কাছে অভিযোগ করা যাবে?

    নির্দেশিকায় উল্লেখ জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক (SDO), BDO, পুলিশ আধিকারিক, থানার আইসি, বন দফতরের আধিকারিক, মহকুমা ও ব্লকস্তরের আধিকারিকরা সাধারণের অভাব-অভিযোগ শুনবেন। 

    তবে অভিযোগের বিষয় কী হতে হবে, যেমন জমি, রাস্তা, শংসাপত্র, পুলিশ, সরকারি পরিষেবা, পেনশন ইত্যাদি, এই অর্ডারে তার কোনও নির্দিষ্ট তালিকা নেই। যদিও নির্দেশিকায় grievances কথাটি ব্যবহার করা হয়েছে। সেই থেকে অনুমান করা হচ্ছে, আপনার কোনও সরকারি পরিষেবা বা সংশ্লিষ্ট ফিল্ড অফিসাররা প্রশাসনিক বিষয়ে সমস্যা থাকলে, সেই অভিযোগ সংশ্লিষ্ট আধিকারিকের কাছে জানানোর সুযোগ দেওয়া হচ্ছে।

    নবান্ন সূত্রে অনেকে ডিজিটাল মাধ্যমে অভিযোগ জানাতে পারেন না। সেজন্য সরাসরি অভিযোগ জানানোর এই ব্যবস্থা চালু করা হয়েছে। শুধু তাই নয় রাজ্যের সমস্ত দফতর, জেলাশাসক এবং পুলিশ কমিশনারদের অবিলম্বে এই নির্দেশিকা সম্পর্কে প্রচার এবং তা কার্যকর করতে বলা হয়েছে। নির্দেশিকাটি যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা নিয়মিত পর্যালোচনা করবে রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতর।
  • Link to this news (আজ তক)