হরিয়ানার কুন্ডিল-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার সকালে ভয়াবহ দুর্ঘটনায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু। গুরুতর জখম ১৬ জন। পুলিশ জানায়, ২১ জন পুণ্যার্থী পিকআপ ভ্যানে ছিলেন। পালওয়াল এলাকায় উল্টোদিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। পুলিশ জানায়, মৃত ও আহতরা উত্তরপ্রদেশের মৈনপুরি জেলার ও তার লাগোয়া এলাকার বাসিন্দা। রাজস্থানের খাটু শ্যাম ও বালাজি মন্দিরে পুজো দিয়ে তাঁরা সোমবার মথুরা-বৃন্দাবন গিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যায় তাঁরা মৈনপুরী রওনা হন। সকাল ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে।
পানাগড়ে স্কুটারের শোরুমে ভয়াবহ আগুন। তিনতলা বাড়ির নীচে থাকা ওই শোরুমে আগুন লাগায় ধোঁয়ায় ভরে যায় গোটা বাড়ি। আটকে পড়েন আবাসিকরা।
তেলঙ্গানার বিজেপি রাজ্য সভাপতি রামচন্দর রাও অভিযোগ করেছেন যে তাঁকে নালগোন্ডা যেতে বাধা দেওয়া হয়েছে এবং ‘হাউস অ্যারেস্ট’ করে রাখা হয়েছে। রামচন্দর রাওয়ের বিজেপি নালগোন্ডা জেলা সভাপতি নাগম বর্ষিত রেড্ডির সঙ্গে দেখা করার কথা ছিল, যাঁর বাড়ি উভয় দলের মধ্যে সংঘর্ষের পরে নালগোন্ডায় কংগ্রেস কর্মীরা ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ আন্তর্জাতিক রিপোর্ট অনুযায়ী, নেপালে মৃতের সংখ্যা ১০০ পেরিয়ে গিয়েছে। লাফিয়ে বাড়ছে নিখোঁজের সংখ্যা— চিন ও নেপাল মিলিয়ে সংখ্যাটা ৫ হাজারের কাছাকাছি। এই নিখোঁজের তালিকায় রয়েছেন প্রায় ৩০০ ভারতীয়।
আজ, মঙ্গলবার কিরগিজ়স্তানে শুরু হচ্ছে ২৬তম এসসিও শীর্ষ সম্মেলন। এই শীর্ষ সম্মেলনটি সাংহাই কোঅপারেশন সংস্থাপ ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে। ২০১৭ সাল থেকে সংস্থার পূর্ণ সদস্য ভারত। এই সম্মেলনে মঙ্গলবার যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।