• দলের প্রতীক ও মালিকানার কেন ফয়সালা হচ্ছে না, ফের চিঠি মমতার
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জবাব দেওয়ার সময় পেরিয়ে প্রায় এক মাস হতে চলল। তাও কেন তৃণমূলের দলীয় প্রতীক এবং মালিকানা নিয়ে কোনো ফয়সালা করছে না নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনকে ফের চিঠি দিয়ে দ্রুত হেস্তনেস্ত করার আবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দলের মালিকানা ইস্যুতে ভারতের নির্বাচন কমিশনকে তিনটি চিঠি দিলেন তৃণমূলনেত্রী। নিজের পক্ষে দাবি মজবুত করতে ঋতব্রতদের দিকে চলে যাওয়া তৃণমূলের এক বিধায়ক যে ফের তাঁর কাছেই ফিরে এসেছে, তাও উল্লেখ করেছেন মমতা। 

    যদিও তৃণমূলের এই দাবির বিষয়টি আপাতত ‘ঠান্ডাঘরে’ রয়েছে বলেই জানিয়েছে কমিশনের বিশ্বস্ত সূত্র। ওদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ছেড়ে এনসিপিআই‘তে যোগ দেওয়া ২০ সাংসদের সিংহভাগ মনে করছে, শীঘ্রই জোড়াফুল প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে। তাঁকে দেওয়া হবে ‘সূর্যমুখী ফুলে’র প্রতীক। যদিও মমতার দলের পক্ষে আত্মবিশ্বাসী ডেরেক ও’ব্রায়েনের মন্তব্য, তৃণমূল কোনোভাবেই আমাদের থেকে কাড়তে পারবে না নির্বাচন কমিশন। ভারতের সংবিধানের উপর ভরসা রয়েছে। 
  • Link to this news (বর্তমান)