• আবাস: আবেদন ৫৩ লক্ষাধিক
    বর্তমান | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বাংলায় ফের চালু হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা প্রদান। কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত এই প্রকল্পের জন্য নয়া উপভোক্তা তালিকা তৈরির কাজ চালু হয়েছিল প্রায় দেড় মাস আগে। সোমবার ছিল আবেদন জমা করার শেষদিন। আর এদিন পর্যন্ত ৫৩ লক্ষাধিক আবেদন জমা পড়েছে। এবার অনলাইনে সেলফ অ্যাপ্লিকেশন জমা করার সুবিধা ছিল। ৫৩ লক্ষের মধ্যে প্রায় সাড়ে ৬ লক্ষ আবেদন অনলাইনে জমা হয়েছে। প্রথমে ১৫ আগস্টের মধ্যে আবেদন জমা শেষ তারিখ থাকলেও পরে সেই সময়সীমা বাড়িয়ে ৩১ তারিখ করেছিল কেন্দ্র। 

    সূত্রের খবর, এবার এই আবেদনগুলির ঝাড়াই বাছাই শুরু হবে, যা শেষ হতে কয়েক সপ্তাহ সময় লাগবে। তারপরেই প্রকাশ করা হবে চূড়ান্ত উপভোক্তা তালিকা। ওই তালিকা ধরে পর্যায়ক্রমে বাড়ি তৈরির অনুদান দেওয়া হবে। ইতিমধ্যে, এক লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিয়ে রেখেছে কেন্দ্র।
  • Link to this news (বর্তমান)