Big Breaking: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু। বীরভূমের রামপুরহাটের বাড়ি থেকে মঙ্গলবার উদ্ধার হয় ভাইঝি বৃষ্টি মুখোপাধ্যায়ের (২৮) ঝুলন্ত দেহ। মমতার মামাতো ভাই নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। এ দিন কুসুম্বা গ্রামের বাড়ির দোতলার ঘর থেকে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
এই বৃষ্টির বিরুদ্ধে প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল। বছর খানেক আগে চাকরি হারান তিনি। বৃষ্টির স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। অবসাদের জেরেই কি এই ঘটনা? উঠছে প্রশ্ন। তদন্ত চলছে।
রামপুরহাট-১ ব্লকের কুসুম্বা গ্রামে (news in bengali) মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। সেখান থেকেই এ দিন বৃষ্টির দেহ উদ্ধার করা হয়েছে। দেহ উদ্ধার করে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
রামপুরহাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। পরিবারের লোকজন জানান, কৌশিক ঘটক নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় বৃষ্টির। তাঁদের এক সন্তানও রয়েছে। প্রায় ৪-৫ বছর ধরেই বৃষ্টি মানসিক অবসাদে ভুগছিলেন। ডাক্তারও দেখানো হতো। দু’বছরের বেশি সময় ধরেই বাপের বাড়িতে থাকতেন। সেখানেই এ দিন এই ঘটনা ঘটে।