• ক্যামাক স্ট্রিট কাণ্ডে থানায় অভিষেক, দীর্ঘ সময় ধরে চলছে জিজ্ঞাসাবাদ
    এই সময় | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • তিন ঘণ্টার বেশি সময় ধরে শেক্সপিয়র সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামাক স্ট্রিটে তাঁর অফিসে বিলবোর্ড খোলার ঘটনা ঘিরে যে অশান্তি হয়েছিল, তারই তদন্তে মঙ্গলবার অভিষেককে তলব করে পুলিশ। পুলিশকে হেনস্থা, মারধর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দুপুর ১২টায় থানায় হাজির হওয়ার কথা থাকলেও ১৭ মিনিট পরে সেখানে পৌঁছন।

    গত ২৭ অগস্টের ঘটনা (news in bengali)। ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড খোলাকে ঘিরে একেবারে ধুন্ধুমার পরিস্থতি তৈরি হয়েছিল। অভিষেকের অফিসে গিয়েছিলেন কলকাতা পুরসভার আধিকারিকরা। ওই অফিসের বিলবোর্ড নিয়ে পুরসভায় অভিযোগ রয়েছে বলে জানানো হয়। পুরসভার আধিকারিকদের সঙ্গে ছিল শেক্সপিয়র থানার পুলিশ বাহিনী। অফিসের নীচে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, অভিষেক এবং তাঁর অনুগামীরা পুরকর্মীদের কাজে বাধা দেন। পুলিশ ও পুরকর্মীদের মারধরের অভিযোগ ওঠে অভিষেকদের বিরুদ্ধে। বেশ কয়েকজন গ্রেপ্তারও হন।

    সেই ঘটনায় জোড়া FIR দায়ের হয়। শনিবারই অভিষেককে নোটিস দিয়েছিল পুলিশ। এ দিন দুপুর ১২টা ১৭ মিনিট নাগাদ শেক্সপিয়র সরণি থানায় পৌঁছন অভিষেক। অভিষেক আসার আগে থেকেই থানার সামনে জমায়েত করেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। স্লোগান দিতে থাকেন তাঁরা। দীর্ঘ সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।

  • Link to this news (এই সময়)