• বৃষ্টি কমবে কবে? নিম্নচাপে নাগাড়ে বর্ষণের মধ্যেই যে আপডেট এল
    আজ তক | ০১ সেপ্টেম্বর ২০২৬
  • আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতায় সহ বাংলার অধিকাংশ জেলায়। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই আর সময় নষ্ট না করে জেনে নিন কবে থেকে কমবে বৃষ্টি।  

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার মূলত মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে। যদিও আজ মৎস্যজীবীদের কোনও সতর্কবার্তা নেই।

    নিম্নচাপের কী খবর?
    বর্তমানে সুস্পষ্ট নিম্নচাপ উত্তর ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ওদিকে সুস্পষ্ট নিম্নচাপ এলাকা থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অ্যাক্টিভ রয়েছে। 

    আজ দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ভারী বৃষ্টি? 
    আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে একাধিক জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার দু-এক জায়গায় ভাল বৃষ্টি হবে।

    দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে মূলত মেঘলা থাকবে আকাশ। ঝড়বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে সব জেলাতেই।

    কবে থেকে কমবে বৃষ্টি?
    এই বিষয়টা নিয়েও আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনও বড় সতর্কবার্তা নেই। বুধবার এবং বৃহস্পতিবার কয়েকটি জেলায় বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে রবিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। কিছু জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।

    কলকাতায় কী হবে?
    মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। 

    তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে কলকাতাতে। পরবর্তী দু'দিনে সামান্য তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বৃদ্ধি পাবে।

    উত্তরবঙ্গে আবাহাওয়া কেমন থাকবে?
    আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। এছাড়া উত্তরবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়-বাতাস বইবে।

    আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপরের পাঁচ জেলাতে। সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা এবং দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দুয়েক পশলা বিভিন্ন জেলাতে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ছাড়তে পারে।

    উত্তরবঙ্গে কবে থেকে কমবে দুর্যোগ?
    শনিবার এবং রবিবার বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে। তবে বিক্ষিপ্তভাবে কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।
     

     
  • Link to this news (আজ তক)