• রাতের অন্ধকারে মহিলার সঙ্গে সাক্ষাৎ, মর্মান্তিক পরিণতি যুবকের
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • এক বিবাহিতা মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক। রাতের অন্ধকারে ওই মহিলার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। আর সেটাই কাল হলো। মর্মান্তিক পরিণতি হয়েছে ওই যুবকের। পিটিয়ে হত্যা করা হয়েছে তাঁকে বলে অভিযোগ। এই খুনের অভিযোগ উঠেছে ওই মহিলার স্বামীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বুলন্দশহর এলাকার ঘটনা। এই ঘটনায় এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে এই খুনের ঘটনা ঘটেছে বুলন্দশহর (Bulandshahr)-এর জিনামাই গ্রামে। মৃতের নাম পুষ্পেন্দ্র (২৮)। সোমবার রাতে সেখানকার এক মহিলার সঙ্গে দেখা গিয়েছিলেন তিনি। ওই মহিলা বিবাহিতা। তখনই তাঁকে ধরে মারধর করা হয়। এর জেরেই মৃত্যু হয় তাঁর। পুষ্পেন্দ্রর বাড়ি জিনামাই গ্রামেই বলেও জানিয়েছেন আধিকারিকরা।

    মঙ্গলবার সকালে এই ঘটনার খবর পায় পুলিশ বলে জানিয়েছেন ওই এলাকার পুলিশ সুপার (গ্রামীণ) অন্তরীক্ষ জৈন। তিনি জানান, এই খবর পাওয়ার পরেই ছাতারি থানার পুলিশকে নিয়ে সেখানে পৌঁছন অনুপশহরের সার্কেল অফিসার।

    পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে গ্রামেরই এক মহিলার বাড়িতে গিয়েছিলেন তিনি। ওই মহিলা বিবাহিতা। সেখানে যাওয়ার পরেই মহিলার স্বামী কয়েকজন আত্মীয়কে নিয়ে পুষ্পেন্দ্রর ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধরা হয়। এর জেরেই মৃত্যু হয় ওই যুবকের।

    পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় তিন জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার, অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য দু’জন পলাতক। তাঁদের ধরার জন্য তিনটি দল গঠন করা হয়েছে।

    ওই মহিলার সঙ্গে কেন পুষ্পেন্দ্র রাতের অন্ধকারে দেখা করতে গিয়েছিলেন তাও জানার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ওই মহিলার সঙ্গে যুবকের কী সম্পর্ক ছিল তাও দেখা হচ্ছে। দু'জনের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল কি না তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)