• অশান্ত মণিপুরে নাগাদের একাধিক গ্রামে ৯ ঘণ্টা ধরে সশস্ত্র কুকিদের হামলা, ঘরবাড়ি লুট-অগ্নিসংযোগ
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • ফের অশান্ত মণিপুর। উত্তর-পূর্বের ওই রাজ্যের কাংপোকপি জেলায় নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত একাধিক গ্রামে ন'ঘণ্টা ধরে হামলা চালাল বিদ্রোহী কুকিরা।

    পুলিশ ও প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে থেকে সশস্ত্র হামলা শুরু হয়। হামলাকারীরা যথেচ্ছ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন স্থানীয় চার্চের এক প্যাস্টর। ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়া হয় বহু ঘরবাড়ি, রাইস মিল, ট্রাক, মোটরবাইক, জিপসি, আর্থমুভার। খাদ্যশস্য, গবাদি পশু, কৃষিকাজের জিনিস, গৃহস্থালির জিনিসপত্র যথেচ্ছ নষ্ট ও লুট করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বেলা সাড়ে ১২টা নাগাদ CRPF পৌঁছলে হামলা থামে। বুধবার সকালেও পরিস্থিতি থমথমে।

    পুলিশ জানিয়েছে, পিপুরাই মাকুই, নাগা টাপোন(ওল্ড) এবং নাগা টাপোন নামসান (নিউ) গ্রামে কমবেশি ৩০০ সশস্ত্র কুকি বিদ্রোহী আচমকা হামলা হয়েছে। নাগা টাপোন(ওল্ড) গ্রামের ব্যাপ্টিস্ট চার্চের প্যাস্টর লুইথুইবউ নিউমাই প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হন। হামলাকারীরা তিনটি গ্রামে একযোগে হামলা চালায়।

    প্রশাসন সূত্রে খবর, যে তিন গ্রামে মঙ্গলবার ভোর থেকে হামলা হয়, সেই তিন গ্রাম চালওয়া থানা থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে। গ্রামের নিরাপত্তা রক্ষীরা হামলা রুখতে পাল্টা গুলি ছুড়লেও কুকি বিদ্রোহীদের সঙ্গে পেরে ওঠেননি। গ্রামের লোকজন ঘর থেকে বেরিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। ফলে চার্টের প্যাস্টর ছাড়া আর কেউ গুলিবিদ্ধ হননি। তবে গ্রামের লোকজন অনেকেই অভিযোগ করেছেন, মাকুই গ্রামে ও বাংলাবুং গ্রামে সিআরপিএফ জওয়ানদের হামলার খবর দেওয়া হলেও তাঁরা বেলা সাড়ে ১২টার আগে ঘটনাস্থলে পৌঁছননি।

    এক নজরে

    FAQ

    মণিপুরে নতুন করে কোথায় এবং কাদের ওপর হামলা হয়েছে?

    মণিপুরের কাংপোকপি জেলায় চালওয়া থানা থেকে ১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত তিনটি গ্রামে এই সশস্ত্র হামলা হয়েছে।

    কারা এই হামলা চালিয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে? পুলিশ জানিয়েছে, প্রায় ৩০০ জনের একটি সশস্ত্র কুকি বিদ্রোহী দল আচমকা ওই নাগা গ্রামগুলিতে একযোগে হামলা চালায়।

    হামলায় প্রাণহানি বা কেউ আহত হয়েছেন কি?

    গ্রামবাসীরা ঘর থেকে বেরিয়ে প্রতিরোধের চেষ্টা করায় বড়সড় প্রাণহানি এড়ানো গেছে। তবে নাগা টাপোন (ওল্ড) গ্রামের ব্যাপ্টিস্ট চার্চের প্যাস্টর পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন।

    হামলায় কী কী ক্ষয়ক্ষতি হয়েছে?

    হামলাকারীরা ব্যাপক লুটপাট ও ভাঙচুর চালিয়েছে। প্রচুর ঘরবাড়ি, রাইস মিল, ট্রাক, জিপসি, মোটরবাইক ও আর্থমুভার জ্বালিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি খাদ্যশস্য ও গবাদি পশুও লুট করা হয়েছে।

    নিরাপত্তা বাহিনী বা সিআরপিএফ-এর বিরুদ্ধে গ্রামবাসীদের কী অভিযোগ? গ্রামবাসীদের অভিযোগ, মাকুই ও বাংলাবুং গ্রামে থাকা সিআরপিএফ জওয়ানদের হামলার খবর অনেক আগেই দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা দীর্ঘ ৯ ঘণ্টা পর বেলা সাড়ে ১২টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছান, যার ফলে এত বড় ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হয়নি।

  • Link to this news (এই সময়)