• Breaking News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে শেক্সপিয়ার সরণী থানায় পৌঁছলেন ডেরেক
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বিলবোর্ড ভাঙা কেসে বুধবার শেক্সপিয়ার থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবারই এই ঘটনায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

    জলপাইগুড়ির লাটাগুড়ির বেশ কিছু বিলাসবহুল বেসরকারি রিসর্টে হানা প্রশাসনের। মাল মহকুমা শাসক উৎকর্ষ খান্ডালের নেতৃত্বে প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা আচমকাই হানা দেন লাটাগুড়ির বেশ কিছু রিসর্টে। অভিযোগ বেশ কিছু রিসর্ট প্রশাসনের দেওয়া গাইডলাইন ঠিকমতো মানছিল না। কোনও রিসর্টে অবৈধভাবে কোনও কাজকর্ম চলছে কিনা কিংবা পর্যটকদের কোনও সমস্যার মুখে পড়তে হচ্ছে কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখেন আধিকারিকেরা।

    বুধবার সাতসকালে ফের কলকাতায় সক্রিয় ইডি। বিভিন্ন জাতীয় সড়কের টোল প্লাজায় জালিয়াতিপূর্ণ টোল আদায়ের তদন্তে ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইন (PMLA)-এর অধীনে এই অভিযান। এ দিন সকালে উত্তর প্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ, এনসিআর এবং কলকাতায় অবস্থিত একাধিক ঠিকানায় হানা দিয়েছে ইডি।

    বিপর্যয়ের পরে সাতদিন কেটে গিয়েছে। এখনও নিখোঁজ চার হাজারের বেশি মানুষ। উদ্ধারকাজে আরও গতি আনতে ভারত বুধবার সকালে নেপালে পাঠাল পঞ্চম এয়ারক্র্যাফ্ট। ১১ সদস্যের উদ্ধারকারী দল সেই এয়ারক্র্যাফ্ট নিয়ে রওনা হলেন নেপালের উদ্দেশে। সঙ্গে রয়েছে ৫.৫ টন ত্রাণসামগ্রী ও জরুরি মেডিসিন।

    নিম্নচাপ ঝাড়খণ্ডে সরছে অত্যন্ত ধীর গতিতে। তবে একাধিক অক্ষরেখা যুক্ত আছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার ওপর। যা বঙ্গোপসাগর থেকে অফুরন্ত জলীয় বাষ্প টেনে এনে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করছে। ফলে দক্ষিণের সমস্ত জেলায় বুধবার বিকেল পর্যন্ত থাকছে বৃষ্টির সম্ভাবনা। জারি হলুদ বা কমলা সতর্কতা।

  • Link to this news (এই সময়)