• নেপালে নিখোঁজ বাবা-মা, তাঁদের স্বপ্নপূরণে কাঁদতে কাঁদতে NEET-PG দিলেন তরুণী
    এই সময় | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • বেঞ্চে বসে হাউহাউ করে কাঁদছেন তন্বী অন্নমদেভারা। পরীক্ষা দেবেন কী? নেপালে নিখোঁজ বাবা-মার কথাই বার বার মনে পড়ছে তাঁর। গত ৩০ অগস্ট সেই অবস্থাতেই NEET-PG পরীক্ষা দিলেন। পরে একটি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘বাবার স্বপ্ন ছিল, আমি ডাক্তার হই। NEET-PG পরীক্ষা দিই।’ শত কষ্টের মধ্যেও তাই পরীক্ষায় বসেছিলেন তন্বী।

    ২৬ অগস্ট ভয়াবহ হড়পা বানে লন্ডভন্ড হয়ে যায় নেপাল। প্রবল জলস্রোতে ভেসে যায় বাড়িঘর। ধ্বংস হয়ে যায় গ্রামের পরে গ্রাম। এখনও পর্যন্ত ১,০০০-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ বহু।

    রিচা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ২৩ অগস্ট কৈলাস-মানসরোবর বেড়াতে গিয়েছিলেন তন্বীর বাবা ভেঙ্কটরাম অন্নমদেভারা এবং মা অনাঘা। শেষ যখন কথা হয়, তখন তাঁরা ফ্রেন্ডশিপ ব্রিজে ছিলেন। হড়পা বানে সেই ব্রিজ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আর কোনও খোঁজ মেলেনি তাঁদের। রিচা ট্যুরসের ওই দলের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    গত রবিবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিয়ো পোস্ট করেন তন্বী। সেই ভিডিয়োতেও তিনি বলেন, ‘হলে বসে এত কেঁদেছি যে প্রশ্নটাও পড়তে পারছিলাম না। শুধু বাবার জন্য পরীক্ষা দিয়েছি।’ কথা বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন রিচা। পরীক্ষার সময় কম্পিউটারের স্ক্রিনে তাঁর অ্যাডমিট কার্ডের ছবিও দেখা যাচ্ছিল। সেই ছবিটি তুলেছিলেন তাঁর বাবা। সেই কথা মনে পড়ায় নিজেকে সামলাতে পারেননি তিনি।

    ছোট থেকেই যে কোনও পরীক্ষার আগে মা দই-চিনি খাইয়ে দিতেন। তার পরে বাড়ি থেকে বেরোতেন তন্বী। এ বারে মা নেই। চোখে জল নিয়ে তন্বী বললেন, ‘তাই কিছুই হয়নি।’ তাঁর বাবা চাইতেন মেয়ে ডাক্তার হোক। খুব ভালো করে NEET-PG পরীক্ষা দিক। তন্বীর কথায়, ‘বাবার স্বপ্ন পূরণ করতেই পরীক্ষায় বসেছি। দেড় ঘণ্টা তো কেঁদেই কেটে গিয়েছে। কী হবে জানি না।’ তবে এখনও আশা ছাড়ছেন না তিনি। আবেগপ্রবণ গলায় বললেন, ‘বাবা-মাকে ফিরতেই হবে। ভগবানের কাছে এখন শুধু এই প্রার্থনাই করছি।’

    শেষ মুহূর্তে কোনও মিরাক্যলের আশা করছেন তন্বী, ‘বাবা-মা হয়তো দৌড়ে কোনও নিরাপদ জায়গায় চলে যেতে পেরেছে। হয়তো কারও আশ্রয়ে রয়েছেন, উদ্ধারের অপেক্ষা করছেন’, বলতে বলতে ফের কেঁদে ফেললেন তন্বী।

    প্রশ্ন: তন্বী অন্নমদেভারা কবে NEET-PG পরীক্ষা দেন?

    উত্তর: গত ৩০ অগস্ট NEET-PG পরীক্ষায় বসেছিলেন তন্বী।

    প্রশ্ন: তন্বীর বাবা-মা কোথায় নিখোঁজ হন?

    উত্তর: নেপালে ভয়াবহ হড়পা বানের পর থেকে তন্বীর বাবা ভেঙ্কটরাম অন্নমদেভারা ও মা অনাঘার কোনও খোঁজ নেই।

    প্রশ্ন: তন্বীর বাবা-মা কেন নেপালে গিয়েছিলেন?

    উত্তর: রিচা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে ২৩ অগস্ট তাঁরা কৈলাস-মানসরোবর যাত্রায় গিয়েছিলেন।

    প্রশ্ন: বাবা-মা নিখোঁজ থাকার পরেও কেন পরীক্ষা দেন তন্বী?

    উত্তর: তন্বীর কথায়, তাঁর বাবা চাইতেন তিনি ডাক্তার হন এবং NEET-PG পরীক্ষায় বসুন। বাবার সেই স্বপ্নের কথা ভেবেই তিনি পরীক্ষা দেন।

    প্রশ্ন: তন্বী এখন কী আশা করছেন?

    উত্তর: তিনি আশা করছেন, তাঁর বাবা-মা হয়তো কোনওভাবে নিরাপদ জায়গায় পৌঁছতে পেরেছেন এবং উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

  • Link to this news (এই সময়)