• ইলিশ, মুরগি, খাসি তো আছে, আরও কী কী? শুভেন্দুর জন্য এলাহি ভোজ রাঁধলেন সুকান্তর স্ত্রী
    আজ তক | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • প্রশাসনিক সভা করতে বুধবার বালুরঘাটে পৌছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ দিনাজপুর জেলা এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে রিভিউ মিটিং করার কথা তাঁর। কিন্তু এ সবের ফাঁকেই লাঞ্চ সারবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের বাড়িতে। মুখ্যমন্ত্রীর আপ্যায়নে বিন্দুমাত্র ফাঁক রাখছেন না সুকান্ত-পত্নী। শুভেন্দুর মনপসন্দ খাবারের মেনু সাজিয়ে ফেলা হয়েছে। এলাহি আয়োজনে মুখ্যমন্ত্রীর পাতে কী কী থাকছে?

    কী কী কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর? 
    প্রথমে বালুরঘাট বিমানবন্দরে নেমে সেখান থেকে ৫ কিলোমিটার দূরে জেলা পুলিশ সুপারের অফিসে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে গত ৩ মাসে উদ্ধার হওয়া বিভিন্ন নেশার দ্রব্যের উপর রোলার চালানো হবে। এরপর বালুছায়া সভাকক্ষে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। বালুরঘাট জেলা হাসপাতালে যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে ১৬ জনকে নিয়ে একটি বিশেষ বৈঠক করার কথা রয়েছে তাঁর।

    সবশেষে বালুছায়া থেকে দেড় কিলোমিটার দূরে সুকান্ত মজুমদারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী। 

    কী কী আয়োজন হচ্ছে শুভেন্দুর জন্য?
    মুখ্যমন্ত্রীকে আপ্যায়নের দায়িত্ব সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল চৌধুরীর। নিজের হাতেই রান্না করে পরিবেশন করবেন বলে জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর পছন্দের বিভিন্ন খাবারই দুপুরের মেনুতে থাকছে। 

    মুখ্যমন্ত্রীর পাতে কী কী থাকবে?
    জানা গিয়েছে, সুকান্ত মজুমদারের পাতে থাকছে ভাত, পাটশাক ভাজা, পোস্ত, ডাল, রাইখর মাছ ভাজা, ময়া মাছের চচ্চরি, কাতলা মাছ, ইলিশ মাছ, দেশি মুরগি ঝোল, খাসির মাংস। শেষপাতে থাকছে চাটনি, রসোগোল্লা এবং নয়াবাজারের দই। 

    মুখ্যমন্ত্রী একা নন, সুকান্তর বাড়িতে এদিন খাবেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, নিশীথ প্রামাণিকও। 


     
  • Link to this news (আজ তক)