• ট্রামের ধামাকা কামব্যাক শুধু সময়ের অপেক্ষা, ভোল বদলে যাবে পুরো গণপরিবহণের, কী প্ল্যান?
    আজ তক | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • কলকাতার পরিবহণ মানচিত্রে আসছে বড় বদল। এবার আন্তর্জাতিক ছোঁয়ায় আরও অত্যাধুনিক হবে শহর কলকাতার পরিবহণ ব্যবস্থা। কলকাতায় নিযুক্ত অস্ট্রেলিয়ার কনসাল জেনারেল বার্নার্ড লিঞ্চ রাজ্যের পরিবহণ দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতেই এই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। এই বৈঠকে কলকাতার পরিবহণ ব্যবস্থার আধুনিকীকরণ, বিশেষ করে ঐতিহ্যবাহী ট্রাম নেটওয়ার্কের আপগ্রেডেশন নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

    মন্ত্রী বলেন, " কলকাতা ও রাজ্যের পরিবহণ পরিকাঠামোকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলতে অস্ট্রেলিয়ার সংস্থাগুলি আগ্রহ প্রকাশ করেছে। তাঁদের এই আগ্রহকে স্বাগত জানাই। অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে রাজ্যের বিভিন্ন টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছি।" রাজ্যের এই উদ্যোগের ফঅলে বাংলার পরিবহণ খাতে এবার আন্তর্জাতিক বিনিয়োগ সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    জানা গিয়েছে, মঙ্গলবারের বৈঠকে  অস্ট্রেলিয়ার কনসাল জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন অনঘা, সিনিয়র ইকোনমিক রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার;  রাজীব ঘোষ, কর্পোরেট সার্ভিসেস ম্যানেজার; এবং  অ্যাঞ্জেলিনা নায়ার, সিনিয়র রিসার্চ অ্যান্ড ভিজিটস অফিসার।

    অস্ট্রেলিয়ার কোম্পানিগুলি কলকাতার পরিবহণে কী কী কাজ করতে পারে?

    এখনও টেন্ডার ডাকা বা প্রক্রিয়া চুড়ান্ত না হলেও যেটুকু আভাস মিলেছে, তাতে জানা যাচ্ছে, রাজ্য সরকারের সর্বোপরি নজর রয়েছে ট্রামের দিকে। কলকাতার রাস্তায় আবার পরিবেশবান্ধব এই যানটি চালানো এবং এটির আপগ্রেড নেটওয়ার্ক তৈরি করা এই বিনিয়োগের মূল লক্ষ্য হতে চলেছে। এছাড়াও, বাসের মতো পাবলিক ট্রান্সপোর্টকে আপগ্রেড করা ও পরিবহণ ব্যবস্থার আধুনিক ও ভবিষ্যৎ-উপযোগী করে তোলাই রাজ্যের লক্ষ্য বলে জানিয়েছেন মন্ত্রী অর্জুন সিং।

    ট্রাম নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক কী?

    বাংলায় রাজনৈতিক পালাবদল হওয়ার পর যে সব ক্ষেত্রে বড় বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় অন্যতম হল ট্রাম। পরিবহণমন্ত্রী হওয়ার পর অর্জুন সিং নিজে বারেবারেই ট্রাম নিয়ে মুখ খুলেছেন। তাঁর কথায় স্পষ্ট , রাজ্য সরকার ট্রাম চালাতে ইচ্ছুক। তাই বন্ধ হয়ে যাওয়া রুটগুলি পুনরায় চালু করতে চাইছে পরিবহণ দফতরও। তবে তার আগে আধুনিকীকরণ হয়ে ভোল বদলাবে ট্রাম।
     

     
  • Link to this news (আজ তক)