• ক্লাসরুমের বাইরে ৪ ঘণ্টার ‘শাস্তি’, স্কুলের ছাদ থেকে ঝাঁপ একাদশ শ্রেণির ছাত্রীর! কী বলছে পরিবার?
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • একাদশ শ্রেণির ছাত্রীকে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকার ‘শাস্তি’ দিয়েছিলেন শিক্ষিকা। প্রায় ৪ ঘণ্টা ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকার পর আচমকাই স্কুলের তিনতলার ছাদ থেকে ঝাঁপ দেয় ওই ছাত্রী। ফরিদাবাদের (Faridabad) একটি স্কুলে ছাত্রী মৃত্যুর ঘটনায় সামনে এসেছে এমনই অভিযোগ। এই ঘটনার নেপথ্যে স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করেছে কিশোরীর পরিবার।

    মঙ্গলবার ফরিদাবাদের গাজিপুর রোডের একটি বেসরকারি স্কুলের ঘটনা। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে হবাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। পুলিশকে দেওয়া বয়ানে ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, ক্লাসরুমে বিরিয়ানি খাওয়া নিয়ে অন্য সহপাঠীদের মধ্যে ঝগড়া হচ্ছিল। স্কুলের অন্যান্য ছাত্রীদের থেকেই তিনি জানতে পেরেছেন, সেই বিবাদে তাঁর মেয়ের কোনও ভূমিকা ছিল না। তা সত্ত্বেও ওই ছাত্রীকে ক্লাসের বাইরে প্রায় ৪ ঘণ্টা দাঁড় করিয়ে রেখেছিলেন শিক্ষিকা। অভিযোগ, “শিক্ষিকার অনুমতি না নিয়ে বিরিয়ানি খেতে স্কুলের বাইরে বেরিয়েছিল মেয়ে। ফিরে আসার পরেই তাকে শাস্তি দেওয়া হয়।” পরিবারের অভিযোগ, এই শাস্তিতে সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিল।

    যদিও পরিবারের অভিযোগ মানতে চায়নি স্কুলে কর্তৃপক্ষ। শাস্তি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্কুলের প্রিন্সিপাল। তিনি জানান, “ওয়াশরুমে যাওয়ার অনুমতি নিয়ে সে শ্রেণিকক্ষ থেকে বেরিয়েছিল এবং পরে তিনতলায় চলে গিয়েছিল।” মৃত্যুর আসল কারণ অনুসন্ধানে পরিবার ও স্কুল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)