• ভারী বৃষ্টিতে ব্যাপক ভূমিধস সিকিমে! একাধিক জায়গায় জারি লাল সতর্কতা, শঙ্কায় পর্যটকরা
    প্রতিদিন | ০২ সেপ্টেম্বর ২০২৬
  • হড়পা বানে বিধ্বস্ত নেপালের বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যেই মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। নিখোঁজের সংখ্যা চার হাজারেরও বেশি। হিমবাহ ভেঙে নদীর জলরাশি ভাসিয়ে নিয়ে গিয়েছে বহু এলাকা। সিকিমেও দুর্যোগ শুরু হয়েছে। ভারী বৃষ্টি চলছে পড়শি রাজ্যে। এদিন সকালে পশ্চিম সিকিমের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ভূমিধসের কবলে। যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ওই এলাকায়। পর্যটকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। 

    নিম্নচাপের জেরে বাংলার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। আজ, বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে। ভারী বৃষ্টি চলছে সিকিমেও। আজ, বুধবার সকালে ভারী বৃষ্টিতে পশ্চিম সিকিমে ব্যাপক ভূমিধস দেখা দিয়েছে। গ্যালশিং জেলার রিম্বি-ইউকসম সড়কের বিস্তীর্ণ এলাকা ধসের কবলে। সেই কারণে অবরুদ্ধ হয়ে গিয়েছে ওই এলাকা। ধসের পরেই বন্ধ করে দেওয়া হয়েছে ওই সড়কপথ।

    উপর থেকে জলস্রোতের সঙ্গে কাদামাটিও অবিরাম ধারায় নেমে আসছে। ওই এলাকায় বহু পরিবার বাস করে। ফলে সেসব পরিবারও ঝুঁকির মধ্যে রয়েছে। সাধারণ মানুষজনের যাতে কোনও বড় বিপদ না হয়, সেজন্য তাঁদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। এমন কথাও শোনা গিয়েছে। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে। ঘুরপথে গাড়ি চলাচল করছে। আগামী কয়েক দিন সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে হাওয়া অফিস। ফলে একাধিক জায়গায় ধস নামার আশঙ্কাও করা হচ্ছে।

    নেপালের মতো ভয়ঙ্কর হড়পাবানের অশনিসংকেত সিকিমে! ভুটান পাহাড়ে দ্রুত গলছে হিমবাহ, বাড়ছে হ্রদের সংখ্যা! হিমবাহগলা জলের পরিমাণ বেড়ে গিয়ে হড়পাবানের আশঙ্কাও করছেন পরিবেশবিদদের একাংশ। সিকিমে বড়-ছোট মিলিয়ে একশোরও বেশি হিমবাহ হ্রদ রয়েছে। সেগুলির মধ্যে ১৬টি হ্রদকে অত্যন্ত ঝুকিপূর্ণ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। নেপালের এই বিপর্যয়ের পরে সেইসব হ্রদগুলিকে ধারাবাহিকভাবে নজরদারি শুরু করছে সিকিম সরকারের। কোন হ্রদে অস্বাভাবিকভাবে জলের স্তর বেড়ে গেলে দ্রুত সতর্কতার জন্য ভাবনাচিন্তাও শুরু করেছে সরকার।
  • Link to this news (প্রতিদিন)