• আরও সময় চাইলেন সুদীপ-কাকলিরা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিজেদের পক্ষে জবাব দেওয়ার জন্য আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় চাইল এনসিপিআইর ২০ সাংসদ। এ ব্যাপারে লোকসভার স্পিকার ওম বিড়লাকে ২০ জন আলাদা আলাদা করে চিঠি পাঠিয়েছেন। বলেছেন, আরও সময় চাই। এ ব্যাপারে সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কাকলি ঘোষদস্তিদার মঙ্গলবার বলেন, ‘অভিষেকের চিঠি প্রায় ২০ পাতার। তাই ক্লজ ধরে ধরে আমরা উত্তর দেব। তৈরি করতে সময় লাগছে। তাই স্পিকারের কাছে তিন সপ্তাহ সময় চাওয়া হয়েছে।’ সময় চেয়ে প্রত্যেকে পৃথক চিঠি দিলেও মূল জবাবি চিঠি দেওয়া হবে একটিই। কাকলিদেবী বলেন, ‘আমরা ২০ জন একসঙ্গে একটি চিঠি দিয়েই ওম বিড়লাকে জানিয়েছিলাম যে তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই) তে যোগ দিয়েছি। তাই জবাবও দেওয়া হবে একটি চিঠিতেই।’ এরই মধ্যে আগামী ১৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টেও রয়েছে অভিষেকেরই দায়ের করা এই সংক্রান্ত মামলার শুনানি।
  • Link to this news (বর্তমান)