• ৫২ মন্দিরে স্মার্টফোন নিষিদ্ধ, দিতে হবে ৫ টাকা!
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • চেন্নাই, ২ সেপ্টেম্বর: এবার থেকে তামিলনাড়ুর মন্দির গুলোতে বেড়াতে গেলে আপনাকে আপনার স্মার্টফোনটি জমা রেখে ঢুকতে হবে। মোট ৫২ টি গুরুত্বপূর্ণ মন্দিরে নিষেধাজ্ঞা জারি করা হল স্মার্টফোনের উপর। এবার থেকে এই মোবাইল ফোন নিয়ে এই মন্দির গুলোতে প্রবেশ করার সময়ে তা জমা রাখতে হবে কাউন্টারে। প্রতিটি ফোনের জন্য দিতে হবে ৫ টাকা। তবে ক্যামেরাবিহীন সাধারণ মোবাইল ফোন মন্দিরের ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি থাকছে বলে জানা গিয়েছে। মূলতঃ মন্দিরের ভিতরের ছবি তোলা আটকাতেই এই সিদ্ধান্ত। 

    হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্টস দফতরের এক মন্ত্রী জানিয়েছেন, মাদ্রাজ হাইকোর্টের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরে পুজোর সময় ছবি তোলা, ভিডিও রেকর্ড করা, সেলফি, রিলস বা সোশ্যাল মিডিয়ার জন্য শর্ট ভিডিয়ো তৈরির মাত্রা বেড়ে যাওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখন থেকে মন্দিরের প্রবেশপথে নির্দিষ্ট কাউন্টার থাকবে।  মোবাইল জমা দেওয়ার পর ভক্তদের হাতে দেওয়া হবে একটি রসিদ বা প্লাস্টিকের টোকেন। মন্দির থেকে বেড়ানোর সময় সেই টোকেন দেখিয়েই ভক্তরা তাঁদের ফোন ফিরে পাবেন। মোবাইল সংগ্রহের জন্য দুই জন কম্পিউটার অপারেটরের পাশাপাশি দুই জন সহকারীকেও রাখা হয়েছে। ভক্তের ছবি, ফোনের মডেল এবং ফোন নম্বর নথিভুক্ত করার পর ফোনটি নিরাপদে জমা নেওয়া হচ্ছে। মন্দিরের ভিতরে দেবদেবীর ছবি তোলা বা পুজোর অনুষ্ঠান রেকর্ড করাও নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভিআইপি ও বিশিষ্ট ব্যক্তি বা চলচ্চিত্র জগতের তারকাদের নিয়েও মন্দির চত্বরে ছবি বা ভিডিও তোলার অনুমতি দেওয়া হবে না। 
  • Link to this news (বর্তমান)