• ২০৯টি ওয়ার্ডে ঘাসফুলের প্রার্থী দেব আমরা: ঋতব্রত
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজো মিটলে নভেম্বর মাসেই হতে পারে কলকাতা পুরসভার ভোট। এমনই চর্চা চলছে রাজনৈতিক মহলে। পুরভোটের প্রস্তুতি পুরোমাত্রায় শুরু করেও দিয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, ‘সরকারের সিদ্ধান্ত মোতাবেক কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বেড়ে হচ্ছে ২০৯। পুরসভা নির্বাচনের জন্য আমরা প্রাথমিকভাবে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, সব ওয়ার্ডেই প্রার্থী দিয়ে লড়াই করব। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আরও কয়েকটি বৈঠক করে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নেওয়া হবে।’ পাশাপাশি ঋতব্রত দাবি করেছেন, ‘আমরাই তৃণমূল কংগ্রেস। ফলে ঘাসফুল প্রতীক নিয়ে আমরাই পুরভোটে লড়াই করব।’ অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলও আশাবাদী, ঘাসফুল প্রতীক তাদের কাছেই থাকবে। মমতাপন্থী তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই আসল তৃণমূল।’
  • Link to this news (বর্তমান)