• পুজোর আগে বিশেষ অধিবেশন? চর্চা
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ কোনো প্রশাসনিক সিদ্ধান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ অধিবেশন বসতে পারে বিধানসভায়। চলতি সেপ্টেম্বর মাসে এই বিশেষ অধিবেশন বসতে পারে বলে বিধানসভার অভ্যন্তরে চর্চা চলছে। গুরুত্বপূর্ণ বিল আনা হতে পারে। প্রাক্তন বিধায়কদের চিকিৎসা ভাতা বৃদ্ধি সংক্রান্ত বিষয় উঠতে পারে অধিবেশনে। তাছাড়া ডেপুটি স্পিকার পদে এখনও কাউকে নির্বাচিত করা হয়নি। এই ডেপুটি স্পিকার নির্বাচন সংক্রান্ত বিষয়টিও বিশেষ অধিবেশনে করা হতে পারে। 
  • Link to this news (বর্তমান)