• ভেসে আসা ড্রাম ধরতে গিয়ে তলিয়ে গেলেন যুবক, বাঁচাতে না পেরে চরম পদক্ষেপ বন্ধুর
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • টানা বৃষ্টির জেরে জলমগ্ন বোলপুরের বিভিন্ন এলাকা। সেখানেই একটি ক্যানেলে ভেসে আসা প্লাস্টিকের ড্রাম ধরতে গিয়ে তলিয়ে যান এক যুবক। তাঁকে বাঁচানোর চেষ্টাও করেন তাঁর এক বন্ধু। তবে তাঁকে বাঁচাতে না পেরে চরম পদক্ষেপ করেছেন ওই বন্ধু। আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করার পাশপাশি তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শুভজিৎ কর্মকার (২১)। আর, নিখোঁজ যুবকের নাম সুব্রত পাল (১৯)। দুজনেই পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা। একটি জলের ট্যাঙ্কের কাজের জন্য বোলপুর এসেছিলেন তাঁরা। থাকতেন বোলপুরের কাশিমবাজারে। বুধবার ওই এলাকাতেই এই ঘটনা ঘটে।

  • Link to this news (এই সময়)