হিংসা আর অশান্তির শেষ নেই মণিপুরে।
মঙ্গলবার ভোর রাতেই অগ্নিসংযোগ করা হয় কাংপোকপি জেলায় নিয়াংমাই নাগা সম্প্রদায় অধ্যুষিত একাধিক গ্রামে। আগুন ধরিয়ে দেওয়া হয় অন্তত ১০টি বাড়িতে। এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের অশান্ত হয়ে উঠল কাংপোকপি। বুধবার, সেখানকার টিপোরাম এলাকায় অগ্নিসংযোগ করা হয় অন্তত ২৫টি বাড়িতে। কারা এই হামলা চালিয়েছ তা পরিষ্কার নয়। তবে বুধবারের এই ঘটনার পরে ওই এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, সেখানে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই জন্য এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী বাহিনী।
বিস্তারিত আসছে...