ডাকঘরের পরিষেবা পেতে আর পোস্ট অফিসে লাইন দিতে হবে না। মোবাইলের অ্যাপ থেকেই মিলবে পোস্ট অফিসের সব পরিষেবা। India Post চালু করেছে Dak Sewa অ্যাপ। অগস্টেই কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের তরফে এই অ্যাপ চালু করা হয়েছে। সাধারণ গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
গ্রাহকদের হাতের মুঠোয় সহজে পরিষেবা এনে দিতে শুরু হয়েছে Dak Sewa অ্যাপ। পোস্ট অফিসের পরিষেবা ডিজিটাল মাধ্যমে সেরে ফেলার সুবিধা দেওয়া হবে এই অ্যাপের মাধ্যমে। একাধিক আঞ্চলিক ভাষায় এই পরিষেবা মিলবে। অ্যাপটি তৈরি করেছে Department of Posts-এর CEPT। আপগ্রেড হওয়া সংস্করণে বুকিং, ট্র্যাকিং, পেমেন্টের সুবিধা রয়েছে। পরিষেবা নিয়ে অভিযোগ জানানোর ব্যবস্থাও রয়েছে।
এই ব্যবস্থায় পোস্ট অফিস যেতেও হবে না। বাড়ি থেকেই পার্সেল তুলে নিয়ে যাবেন ডাকঘর কর্মীরা। যদিও সব পরিষেবা ক্ষেত্রে বাড়ি বসে এই সুবিধা মিলবে না। কোন এলাকায় কী পরিষেবা মিলবে তা একবার আগে থেকে দেখে নেওয়া প্রয়োজন। অ্যান্ড্রয়েড, আইওএস-এ মিলবে এই অ্যাপ।