• Breaking News Live: অভয়ার দেহ দ্রুত সৎকারের ঘটনায় বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকার করার ঘটনায় ভিনরাজ্য থেকে গ্রেপ্তার সোমনাথ দে। বেঙ্গালুরুর একটি অতিথি শালা থেকে পানিহাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবারই বেঙ্গালুরুর সিটি সিভিল কোর্টে তুলে, ট্রানজ়িট রিমান্ডে খড়দহ থানায় নিয়ে আসা হবে সোমনাথ দেকে।

    উত্তরপ্রদেশের সোনিপতের খারখোদা এলাকায় কেএমপি এক্সপ্রেসওয়েতে বৃহস্পতিবার ভোরে দুর্ঘটনা। গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত তিন শ্রমিক। গুরুতর জখম নয় জন। পুলিশ জানায়, একটি গাড়িতে চেপে পিলভিটের বাদেপুরা গ্রামের ১১ জন শ্রমিক ঝাজ্জরে যাচ্ছিলেন মিলেটের খেতে কাজ করতে। ভোর পাঁচটা নাগাদ কুন্ডিল-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে গোপালপুর গ্রামের কাছে ট্রাকের সঙ্গে শ্রমিকদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান তিন শ্রমিক। আট শ্রমিক ও গাড়ির চালক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। তাঁদের খারখোদার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

    বৃহস্পতিবার ভোররাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে ভাঙচুর। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন অভিষেক। পুলিশে অভিযোগ জানানো হলেও তারা সময় মতো আসেননি বলে অভিযোগ তাঁর।

    বাংলা ছেড়ে আপাতত মধ্যপ্রদেশের উপরে অবস্থান করছে সুস্পষ্ট নিম্নচাপটি। তবে সমুদ্র থেকে অনেকটা দূরে চলে গেলেও এর শক্তিক্ষয় হয়নি। এই কারণেই দক্ষিণবঙ্গে এখনও অব্যাহত বৃষ্টি। বৃহস্পতিবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

    কেরালার পালাক্কাড়ে ৫৪ কেজি গাঁজা-সহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা ওডিশার বাসিন্দা। কাজের সন্ধানে এর্নাকুলামে আসা এই অভিযুক্তরা ট্রেন থেকে নেমে পালাক্কাড় জংশন রেলওয়ে স্টেশন ছাড়ার সময়ে পালাক্কাড় হেমাম্বিকা নগর পুলিশের হাতে আটক হন। সন্দেহের বশে পুলিশ তল্লাশি চালালে তাদের মালপত্র থেকে গাঁজা উদ্ধার হয়।

  • Link to this news (এই সময়)