আরজি করের ছাত্রীর দেহ তড়িঘড়ি সৎকারের মামলায় এ বার বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে। ২০২৪ সালের ৯ অগস্ট আরজি করের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়। অভিযোগ উঠেছিল, তৎকালীন শাসকদলের মদতে পড়ুয়ার দাহ-পর্ব তদন্তের আওতায়ই আসেনি। অভিযোগ ওঠে, প্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি ওই পড়ুয়ার দেহ দাহ করে ফেলা হয়েছিল সে দিন। অভিযোগ ওঠে, পুরোটাই ঘটেছিল পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলার তথা প্রতিবেশী কাকু (যিনি পরে তৃণমূলে যোগ দেন) সঞ্জীব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে।
রাজ্যে পালাবদলের পরে নতুন করে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগের ভিত্তিতে আগেই নির্মল ঘোষ ওরফে নান্টু ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ বার গ্রেপ্তার হলেন সোমনাথ দেও।
সবিস্তার আসছে