• এল নিনোয় বৃষ্টির ঘাটতি দেশে, বাংলায় বর্ষণ বেশি
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • এল নিনোর প্রভাবে দেশে এবার বৃষ্টিপাতের পরিমাণ কম। বিহার, দক্ষিণের মতো রাজ্যগুলিতে বেশ ভালো ঘাটতি রয়েছে বৃষ্টির। সেখানে এবার বাংলায় স্বাভাবিকের তুলনায় বেশি বর্ষণ হয়েছে। এখনও বর্ষা বিদায়ের সময় আসেনি। তার আগেই বর্ষার বৃষ্টিপাতের যে পরিমাণ থাকে সেই মাত্রা ছাপিয়ে গিয়েছে বাংলা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সাধারণত বাংলায় বর্ষায় ১০৬৭ মিলিমিটার বৃষ্টিকে স্বাভাবিক ধরা হয়। সেখানে ১১১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত। যা স্বাভাবিকের থেকে ৪ শতাংশ বেশি।

    গত বর্ষায়ও এ রাজ্যে বৃষ্টির ঘাটতি ছিল না। গত মরশুমে জুলাই ও সেপ্টেম্বরে বৃষ্টিপাতের পরিমাণ বেশি ছিল। সেই তুলনায় আগস্টে কম ছিল। এবার অবশ্য আগস্টে বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গেই স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেশি রয়েছে। সে ক্ষেত্রে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কম এখনও পর্যন্ত। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ থাকে ৯১৮ মিলিমিটার। সেখানে এখনও পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে ১১১৯ কলকাতায় ১০৫৪ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক ধরা হয়। সেখানে এখনও পর্যন্ত ১২৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ১১ শতাংশ বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে ১৫১৮ মিলিমিটার বৃষ্টিপাতে স্বাভাবিক পরিমাণ ধরা হয়। সেখানে এবার এখনও পর্যন্ত ১৩৮৮ মিলিমিটার হয়েছে। যা স্বাভাবিকের তুলনায় ৯ শতাংশ কম। আলিপুর আবহাওয়া অফিসের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান জানান, দেশে বৃষ্টির ঘাটতি থাকতে পারে। তবে এ রাজ্যে বৃষ্টির কোনও ঘাটতি নেই। বরং স্বাভাবিকের চেয়ে একটু বেশি রয়েছে। কলকাতায়ও ২১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সাধারণত কলকাতায় ১০৫৪ মিলিমিটার বৃষ্টিপাতকে স্বাভাবিক ধরা হয়। সেখানে এখনও পর্যন্ত ১২৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

    ইতিমধ্যে রাজ্যে ভারী বর্ষণে পূর্ব মেদিনীপুরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় গঙ্গার গ্রাসে মালদার ইংরেজবাজার ব্লক। সেখানে গ্রামের বহু মানুষ ঘরছাড়া। বাংলায় এখনও বর্ষার বিদায়ঘণ্টা বাজেনি। তার ওপর যেভাবে ঘনঘন নিম্নচাপ ঘনাচ্ছে তাতে বৃষ্টি আরও বাড়তে পারে বলে আবহবিদরা মনে করছেন। আঞ্চলিক অধিকর্তা জানান, পশ্চিমি রাজ্যগুলি থেকে এই সময় বর্ষা বিদায় নিতে থাকে। কিন্তু এদিকে বর্ষা একটু দেরিতে বিদায় নেয়। বাংলা থেকে বর্ষা বিদায় নিতে অক্টোবর মাস এসে যায়। তাই এখনও প্রায় একমাস মতো বর্ষা রয়েছে। এদিকে বাংলার উপর দিয়ে নিম্নচাপ সরলেও বৃষ্টি চলবে রাজ্যে। আজ, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। কলকাতায়ও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপ মধ্যপ্রদেশে সরে গিয়েছে। কিন্তু বাংলার ওপর নিম্নচাপ রেখা রয়েছে যা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। সেইসঙ্গে মৌসুমি বায়ুও সক্রিয় রয়েছে। এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।
  • Link to this news (প্রতিদিন)