• ছানি অপারেশনে হারিয়েছিল দৃষ্টিশক্তি! ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ কোর্টের
    বর্তমান | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল আমলে মেটিয়াবুরুজের গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতালে ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় রাজ্যকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোবিন্দচন্দ্র দেবনাথের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যকে এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তর ডিভিশন বেঞ্চ। আগামী ৪ সপ্তাহের মধ্যে ওই টাকা মেটাতে হবে। জানা গিয়েছে, ২০২৪ সালের জুন মাসে গার্ডেনরিচ মেটিয়াবুরুজের ওই সরকারি হাসপাতালে আয়োজিত নিখরচায় ছানি অপারেশন ক্যাম্পে চিকিৎসা করাতে গিয়ে বহু মানুষ দৃষ্টি শক্তি হারান। তাঁদের মধ্যে গোবিন্দচন্দ্র দেবনাথও ছিলেন। এরপরই মানবাধিকার সংস্থা এপিডিআরের সহায়তায় ঘটনার নিরপেক্ষ তদন্ত ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি গোবিন্দচন্দ্র দেবনাথ। এর আগে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গেল বেঞ্চ রাজ্যকে পদক্ষেপের নির্দেশ দিলেও ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করে দেনন। এরপর ডিভিশন বেঞ্চে মামলা হয়। মামলাকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী ঝুমা সেন। শুনানির পর এদিন মামলাকারীকে ক্ষতিপূরণের নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।
  • Link to this news (বর্তমান)