• বায়ুসেনা থেকে অবসর নিলেন অভিনন্দন, পাইলট হিসেবে যোগ দিয়েছেন গোয়ার বিমান সংস্থায়
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • ভারতীয় বায়ুসেনা থেকে আগাম অবসর নিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সূত্রের খবর, ২২ বছর বায়ুসেনায় কাজ করার পরে তিনি গোয়ার একটি বেসরকারি বিমান সংস্থায় পাইলট হিসেবে নতুন কর্মজীবন শুরু করেছেন। তবে এ বিষয়ে এখনও কোনও প্রকাশ্য বিবৃতি দেননি অভিনন্দন বা বেসরকারি ওই বিমান সংস্থার মুখপাত্র।

    ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জইশ-ই-মহম্মদের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় বায়ুসেনা। ঠিক তার পরের দিনই ভারতে আক্রমণের চেষ্টা করে পাক বায়ুসেনার এফ-১৬ যুদ্ধবিমান। তৈরি ছিল ভারতীয় বিমান বাহিনীও। তাদের তাড়া করে পাক অধিকৃত কাশ্মীরের ৭-৮ কিলোমিটার ভিতরে ঢুকে পড়ে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১ বাইসন। পাক বিমানের গুলিতে তাঁর বিমান ক্ষতিগ্রস্ত হলে সেখানেই বিমান থেকে বেরিয়ে আসেন তিনি। পাকিস্তানি সেনার হাতে ধার পড়ে যান তিনি।

    বন্দি অবস্থায় অভিনন্দনের একটি ভিডিয়ো প্রকাশ পায়। সেখানে পাকিস্তানি সেনার ডেরাতে বসে চাপের মুখেও কোনও তথ্য তিনি দেননি। তাঁর সাহসিকতায় মুগ্ধ হয়ে যায় গোটা দেশ। শেষপর্যন্ত চাপের মুখে অভিনন্দন বর্তমানকে ভারতের হাতে তুলে দিতে বাধ্য হয় পাকিস্তান। বীর চক্র সম্মান দেওয়া হয় অভিনন্দন বর্তমানকে। পরে বায়ুসেনা জানিয়েছিল, তাঁর বিমান ভেঙে পড়ার আগে পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংস করেছিলেন অভিনন্দন।

  • Link to this news (এই সময়)