• বিজেপিতে যোগের পরই ভোটার তালিকা থেকে নাম বাদ! ক্ষুব্ধ রাঘব চাড্ডা বলছেন, ‘ওঁরা হিংসায় জ্বলছে’
    প্রতিদিন | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • এবার SIR গেরোয় আম আদমি থেকে পার্টি থেকে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাঁর নাম। তাতে ক্ষোভে ফুঁসছেন রাঘব। তাঁর অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ায় ক্ষুব্ধ আপ সরকার, বদলা নিচ্ছে। পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকদের জন্যই তাঁর নাম কাঁটা গিয়েছে।

    এই মুহূর্তে পাঞ্জাব-সহ বেশ কয়েকটি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ SIR চলছে। সদ্য পাঞ্জাবের খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। তাতে নাম নেই রাঘব চাড্ডার। অথচ চাড্ডা পাঞ্জাবের মোহালির ভোটার। তাঁকে ‘পার্মানেন্টলি শিফটেড’ ক্যাটিগরিতে রাখা হয়েছে। যা নিয়ে কটাক্ষও ছুটে আসছে আপের তরফ থেলে। এসআইআর-এর আগে পাঞ্জাবের মোট ভোটারের প্রায় ৯.৭ শতাংশ অর্থাৎ ২০.৬৬ লক্ষ ভোটারের নাম এই খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। সেই তালিকাতেই রয়েছে চাড্ডার নাম। আপ বলছে, “আসলে রাঘব রাজনৈতিক আদর্শ থেকে সরে গিয়েছেন। তাই ভোটার তালিকা থেকেও তাঁর নাম সরিয়ে দেওয়া হয়েছে।”

    যদিও রাঘব চাড্ডার দাবি, পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা। তিনি ‘দুর্নীতিগ্রস্ত’ আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় আপের শীর্ষ নেতৃত্ব হিংসায় জ্বলছে। শীর্ষ নেতাদের অঙ্গুলিহেলনেই পাঞ্জাবের আপ সরকারের আধিকারিকরা তাঁর নাম ভোটার লিস্ট থেকে সরিয়েছে। রাঘব চাড্ডা বলছেন, “এটা ভুল বলে মনে হচ্ছে না। এটা স্পষ্ট রাজনৈতিক প্রতিহিংসা। আপ সরকারের আধিকারিকরা তাঁর নাম বাদ দিয়েছেন।” রাঘবের দাবি, যেদিন থেকে দুর্নীতিগ্রস্ত আপের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন, সেদিন থেকে তাঁর উপর আক্রমণ নেমে এসেছে। আপ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া অন্য সাংসদদের উপরও একই রকম আক্রমণ নেমে এসেছে।”

    এপ্রিলেই ‘আম আদমি’র ট্যাগ ত্যাগ করে বিকেলে বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন আম আদমি পার্টির আরও ৬ সাংসদ। আম আদমি পার্টি ছাড়ার কারণ হিসেবে রাঘব চাড্ডা বলেছিলেন, “আমার ঘাম-রক্ত দিয়ে আপকে লালন করেছি, আমার যৌবনের ১৫টা বছর দিয়েছি। কিন্তু সেই আপ আদর্শচ্যুত হয়েছে। এই দলটা এখন আর দেশের জন্য কাজ করে না, স্রেফ ব্যক্তিগত লাভের জন্য কাজ করে। তাই আপ ছেড়ে আমি ভারতীয় জনতার কাছে যাচ্ছি।” কিন্তু রাঘবের অভিযোগ, বিজেপিতে যোগ দেওয়ার পর এবার প্রতিহিংসা চরিতার্থ করছে আপ।
  • Link to this news (প্রতিদিন)