• আরাম নয়, কষ্টের জন্য ভ্রমণ, ‘রিভার্স ভ্যাকেশন’ কেন বাড়ছে তরুণ প্রজন্মের মধ্যে?
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • কোভিড পরবর্তী বিশ্বে একাধিক বদল এসেছে। যার মধ্যে অন্যতম হলো ‘রিভার্স ভ্যাকেশন’। গতে বাঁধা জীবন। ক্রমশ ক্লান্ত হয়ে উঠছে রোজের জীবনযাপন। না কাজ করার এনার্জি পাচ্ছেন, না নতুন কিছু শেখার। মন খুঁজছে ছোট্ট ছুটি। কিন্তু সেই ছুটি আরামদায়ক নয়। বরং, একটু কষ্টকর আর অনেকটা অ্যাডভেঞ্চারে ভরা— এটাই ‘রিভার্স ভ্যাকেশন’।

    দৈনন্দিন জীবনে হাঁপিয়ে উঠে বহু মানুষ বেড়াতে যান। সেখানে কিছু মানুষ খোঁজেন সুখ-স্বাচ্ছন্দ্য। ভালো রেস্তোরাঁ, ইনফিনিটি পুল, স্পা রয়েছে এমন ফাইভ স্টার রিসর্ট বেছে নেবেন। কিন্তু ‘রিভার্স ভ্যাকেশন’-এ এই সব কিছুই হয় না। বরং নিজের ‘কমফোর্ট জ়োন’-এর বাইরে বেরিয়ে, সমস্ত সুযোগ-সুবিধা থেকে দূরে সরে গিয়ে নতুন যে সব অভিজ্ঞতার মুখোমুখি হন, সেটাই ‘রিভার্স ভ্যাকেশন’।

    কোনও পাহাড়ি উপত্যকায় ট্রেকে যাওয়া। সেখানে তাঁবুতে রাত কাটানো। কিংবা কোনও দুর্গম পাহাড়ি গ্রামে সাধারণ হোমস্টেতে অবসরযাপন। আবার জঙ্গলের মধ্যে বা কোনও নদীর ধারে, যেখানে বিদ্যুৎ বা ইন্টারনেট পরিষেবা নেই, এমন জায়গায় কয়েক দিন ছুটি কাটানো। এগুলোই হলো ‘রিভার্স ভ্যাকেশন’। এ ভাবে ছুটি কাটানো জীবনে নতুন অভিজ্ঞতা এনে দেয়। জীবনকে অন্য ভাবে দেখার সুযোগ মেলে। আর আধুনিক জীবনযাপনের বাইরে গিয়েও যে সুখ-স্বাচ্ছন্দ্যের সঙ্গে বাঁচা যায়, তা-ই শেখায় ‘রিভার্স ভ্যাকেশন’।

    ১. রিভার্স ভ্যাকেশন কী?

    আরাম-আয়েশের বদলে কমফোর্ট জোনের বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার ও নতুন অভিজ্ঞতা নিয়ে ছুটি কাটানোই রিভার্স ভ্যাকেশন।

    ২. রিভার্স ভ্যাকেশনে কী করা হয়?

    ট্রেকিং, তাঁবুতে থাকা, প্রত্যন্ত গ্রামের হোমস্টেতে থাকা বা জঙ্গলে সময় কাটানো যায়।

    ৩. রিভার্স ভ্যাকেশনের বিশেষত্ব কী?

    আধুনিক জীবনযাপনের সুযোগ-সুবিধা থেকে দূরে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করা এর মূল বৈশিষ্ট্য।

    ৪. ভারতে কোথায় রিভার্স ভ্যাকেশন করা যায়?

    হামতা পাস, বিয়াস কুণ্ড, কুয়ারি পাস, দয়রা বুগিয়াল, হর কি দুনের মতো ট্রেকিং রুট বেছে নিতে পারেন।

    ৫. শহর থেকে দূরে না গিয়েও কি রিভার্স ভ্যাকেশন সম্ভব?

    প্রত্যন্ত গ্রামে হোমস্টে বা জাতীয় উদ্যানের জঙ্গলের কটেজে থেকেও এমন ছুটির অভিজ্ঞতা নেওয়া যায়।

  • Link to this news (এই সময়)