• কল্যাণের বিরুদ্ধে থানায় প্রাক্তন জামাই, ৬ বছর আগে হামলার অভিযোগ
    এই সময় | ০৩ সেপ্টেম্বর ২০২৬
  • তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা তথা কল্যাণেরই প্রাক্তন জামাই কবীরশঙ্কর বোস।

    কবীরের দাবি, ২০২০ সালে ডিসেম্বর মাসে তাঁর উপরে হামলা হয়েছিল। কল্যাণই তা করিয়েছিলেন। প্রায় দুশো জন তৃণমূল কর্মী তাঁর বাড়ি ঘিরে রেখেছিলেন সে দিন। তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। কবীরের দাবি, সেই সময় তিনি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে তাঁর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে তাঁকে নির্দোষ বলে জানিয়ে দেয়।

    বৃহস্পতিবার শ্রীরামপুর থানায় কল্যাণ-সহ তৃণমূল কাউন্সিলার পাপ্পু সিং (তিনি এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরের হুগলি সাংগঠনিক জেলা সভাপতি), রিষড়া পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার তদন্তে নেমে আকাশ পাত্র নামে এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • Link to this news (এই সময়)