Big Breaking: উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিপর্যস্ত। উত্তরবঙ্গ এক্সপ্রেস ছাড়া বাকি উত্তরবঙ্গের সব ট্রেন, ৩ সেপ্টেম্বর রাত থেকে বাতিল। নিউ ফরাক্কার কাছে ধসের কারণে এই পরিস্থিতি বলে রেল সূত্রের খবর।
মালদা ডিভিশনের তিলডাঙা-নিউ ফরাক্কার মাঝে ভূমিধসের কারণে ট্রেন বাতিলের পথে হাঁটতে হয়েছে রেলকে।
পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাঝি জানিয়েছেন, ইঞ্জিনিয়াররা চেষ্টা করছেন, যত তাড়াতাড়ি সব ঠিক করার চেষ্টা করা হচ্ছে।