• শিয়ালদহ মেন, বনগাঁ শাখায় ৭ ঘণ্টার ট্র্যাফিক ব্লক, শনি-রবিবার বাতিল একাধিক ট্রেন
    এই সময় | ০৪ সেপ্টেম্বর ২০২৬
  • প্রায় ৭ ঘণ্টার জন্য ট্র্যাফিক ব্লক করা হবে শিয়ালদহ মেন শাখায়। যার ফলে আগামী ৫ সেপ্টেম্বর (শনিবার) ও ৬ সেপ্টেম্বর (রবিবার) একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। পাশাপাশি কয়েকটি ট্রেন আংশিক চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে।

    রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ স্টেশনে মেন লাইনের পয়েন্ট কনভার্সন করা হবে। পাশাপাশি সমস্ত ফিটিংস, ক্রসিং এবং গ্লুড জয়েন্ট প্রতিস্থাপন করা হবে। প্রয়োজনীয় গ্রাউন্ড ফিটিংস, জাম্পার এবং বন্ডিং-এর জন্যে পাওয়ার ব্লক করা হবে।

    শিয়ালদহ–হাবরা: 33651, 33653 UP / 33652, 33654 DN

    শিয়ালদহ–কল্যাণী সীমান্ত: 31311 UP, 31313 UP / 31312, 31314 DN

    শিয়ালদহ–ডানকুনি: 32213 UP, 32215, 32217 UP / 32214, 32216, 32218 DN

    শিয়ালদহ–রানাঘাট: 31615 UP / 31620 DN

    শিয়ালদহ–হাবরা: 31213 UP / 31214 DN

    শিয়ালদহ–বারাসত: 33431 UP / 33432 DN

    শিয়ালদহ–দত্তপুকুর: 33613 UP / 33618 DN

    পাশপাশি ০৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে 53172 DN (লালগোলা–শিয়ালদহ) ট্রেনটি দমদম জংশন (DDJ)-এ শর্ট-টার্মিনেট করা হবে। পরবর্তীতে ট্রেনটির খালি রেক শিয়ালদহে নিয়ে আসা হবে।

    শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজীব সাক্সেনা জানিয়েছেন, কাজটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য অপারেটিং, ইঞ্জিনিয়ারিং, সিগন্যালিং ও কমার্শিয়াল বিভাগের সংশ্লিষ্ট দলগুলির সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • Link to this news (এই সময়)